শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:৫৭ পিএম, ২০২৫-০৬-০৩
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে শরীর থেকে দু'হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শিপন নোয়াহাট এলাকার তহসিলদার বাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, শিপন বিকেলে স্থানীয় বাজারের পাশে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অস্ত্রধারী যুবক মোটরসাইকেল থেকে নেমে জোরপূর্বক শিপনকে ধরে নিয়ে যায়। এরপর প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে কনুই থেকে তার দু’হাত বিচ্ছিন্ন করে এবং ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
জানা যায়- এ ঘটনার ঘন্টাখানেক আগে জনতা মার্কেটে কিছু লোকের সাথে তার মারামারি ও হাতাহাতি পর্যায়ের ঘটনা ঘটে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণ সেখান থেকে তাকে নিরাপদে পাঠিয়ে দেয়। জনমনে গুঞ্জন উঠেছে- হয়তো সেই ঘটনা থেকেই এই নৃসংস খুন।
খুনের খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিপনের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, নৃশংস এ হত্যার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভয়াবহ এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো নোয়াহাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত শিপনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। খুনিদের কেউ চিনতে পেরেছে কিনা জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায় নি। জনতা মার্কেটের সেই ঘটনার ব্যাপারেও স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে- পুলিশ সঠিকভাবে তদন্ত করলে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited