শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:০৭ এএম, ২০২২-০৭-০৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোরবানির পশু নিয়ে ছেড়ে গেল বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন।
পশু বহন করা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায় বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে।
পশুবাহী ট্রেনযাত্রার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান।
ওই সময় উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুর আলম, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার শহিদুল আলম, সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ।
প্রথম দিন ১৮টি গরু ও চারটি ছাগল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ওয়াগন ছেড়ে গেছে। এরপর কাকনহাট, রাজশাহীসহ বেশ কিছু স্টেশনে পশু নিয়ে ঢাকায় পৌঁছাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যেতে ট্রেনের একটি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৩০ টাকা।
প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, খামারি ও ব্যবসায়ীদের কথা ভেবে গত বছরের মতো এবারও ক্যাটল ট্রেন চালু হয়েছে। এতে ব্যবসায়ীরা মাত্র ৫৯১ টাকায় ঢাকায় গরু নিতে পারবেন। কীভাবে আমাদের পশুগুলো ক্লান্তিহীনভাবে ঢাকায় নিয়ে যাওয়া যায়, এ চেষ্টা করছি।
গরু ব্যবসায়ী শামিম খান বলেন, ট্রেনে গরু পরিবহনে খরচ ট্রাকের চেয়ে অর্ধেক। ঢাকায় ট্রেনস্টেশন থেকে হাট পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা সরকারিভাবে করলে আরও ভালো হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, খামারি ও ব্যবসায়ীরা পশু পরিবহনে সাশ্রয়ী হওয়ায় ট্রেন বেছে নিয়েছেন। ঈদের আগ পর্যন্ত খামারিরা গরু বুকিং করলে ট্রেন চালানো হবে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৬.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited