শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৫ পিএম, ২০২৩-০৩-২৯
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে আপন ভাতিজিকে ধর্ষণের মামলায় খালাস পেয়েছেন চাচা। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেশ চন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। খালাসপ্রাপ্ত ব্যক্তি হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর পূর্বপাড়া গ্রামের মো. রেশান আলীর ছেলে মো. তহিদুল ইসলাম তহিদ (২৫)।
আদালত, মামলার বাদি, আইনজীবী সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারী সদর মডেল থানায় আপন ভাইয়ের বিরুদ্ধে বাদি হয়ে তার বড় ভাই মেয়েকে ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার বাদি অভিযোগ করেন, ২৪ ফেব্রুয়ারী তার অসুস্থ স্ত্রীকে তার ভাই ও ভাইয়ের বউ জেলা শহরের নিমতলায় নিজ বাসায় দেখতে আসে। পরে ভাই ও মেয়েকে বাসায় রেখে ভাইয়ের বউকে সাথে নিয়ে অসুস্থ স্ত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যায়। এসময় ভাতিজিকে জোরপূর্বক ধর্ষণ করে খালাসপ্রাপ্ত আসামী তহিদ।
মামলার বাদি বলেন, ঘটনার দিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যার পর বাসায় আসলে আমার স্ত্রী ও মেয়ে ঘটনা খুলে বলে। পরে তাকে প্রথমে পদ্মা ক্লিনিক ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করি। প্রথমে পারিবারিকভাবে সমাধান করতে চাইলেও মেয়ের অবস্থা গুরুতর দেখে আইনের আশ্রয় নেয়। কিন্তু আজকে (বুধবার) আমরা ন্যায়বিচার পায়নি৷ উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব৷
এপিপি অ্যাড. এনামুল হক মুঠোফোনে জানান, রায়ের কপি পেয়ে বাদির সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আপিল করা হবে কি না তা পরে ভেবে দেখা হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited