dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ সফিউর রহমানের "বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক" পুরস্কার লাভ

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫২ পিএম, ২০২৩-০৫-১০

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ সফিউর রহমানের


ফয়সাল আজম অপু,

গতকাল মঙ্গলবার (১০ মে) বিকেলে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের নিয়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি. হলরুমে অনুষ্ঠিত হলো ড. এম.এ. ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার ২০২১ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে শিবগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশণের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ২০২২ সালে বিশ্বসেরা ২% বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পাওয়া বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ সফিউর রহমানকে পরিবেশ বিজ্ঞান গবেষণায় বিশেষ অবদানের জন্য বেস্ট সাইন্টিস্ট স্বর্ণপদক পুরস্কার প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ভারতের পশ্চিমবঙ্গ নারী কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. ফরহাদুল কবির। উল্লেখ্য, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশণের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সফিউর রহমানসহ নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ৮ জন বাংলাদেশ ও বিদেশ (কানাডা, আমেরিকা, জাপান ও ইন্ডিয়া) -এর সম্মানিত গুণীজনকে পুরস্কৃত করা হয়। ড. মোঃ সফিউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Applied Chemistry and Chemical Engineering বিভাগ থেকে B.Sc. ও M.Sc.ডিগ্ৰী (প্রথম বিভাগ) অর্জন করেন। B.Sc. (Hons) পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফলের জন্য তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন। ২০০০ সালে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে পরিবেশ দূষণ ও তার প্রতিকার বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের Applied Chemistry and Chemical Engineering বিভাগ থেকে M.Phil ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০৫ সালে NSERC (Natural Sciences and Engineering Research Council) Scholarship নিয়ে কানাডার Dalhousie University-তে Civil & Environmental Engineering বিভাগ থেকে M.A.Sc এবং Ph.D ডিগ্রি অর্জন করেন। Ph.D. গবেষণায় অবদানের স্বীকৃত স্বরুপ কানাডার Muslim Educational, Social and Knowledge Dissemination (MESK) থেকে তিনি “Outstanding Achievement Award-2014” পদক লাভ করেন। ২0২১ সালে ইন্ডিয়া থেকে International Scientist Awards on Engineering, Science, and Medicine অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে পরমানু শক্তি কেন্দ্র, ঢাকা, বাংলাদেশ থেকে “Best Scientist Award টোটো” পান। তিনি ৮টি বিজ্ঞান বিষয়ক বইয়ের লেখক।জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তাঁর ১৫০-এর অধিক বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মানি, ইতালি, ব্রাজিল, স্লোভাকিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের বৈজ্ঞানিক সভা, কর্মশালা ও প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (যেমন, USGS, IAEA, BGS, JAICA, CAS ইত্যাদি) বিজ্ঞানীদের সাথে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পানির গুণগত মান উন্নয়ন, পরিবেশ দূষণ পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর