শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১৬ পিএম, ২০২৩-০৪-০৪
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোড়লগঞ্জে শুরু হয়েছে গোপাল সাধুর মেলা। শ্রী শ্রী হরিঁচাদ ঠাকুরের ২১২ তম জন্ম জয়ন্তী উপলক্ষে বারুণী স্নান দিয়ে সোমবার (০৩ এপ্রিল) দুপুরে এই মহামেলার শুরু হয়। শতবর্ষী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার ইন্দ্রজিৎ সাগর।
উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামের শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদের আশ্রম বাড়িতে পাপ মোচন ও মন বাসনা পূরণের মানত দিতে আসা দেশি– বিদেশী হাজার হাজার ভক্ত আসতে শুরু করেছে। ভক্তদের পদচারণা ও তাদের ঢাক–ঢোল ও বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে উঠেছে গোপাল সাধুর মেলা। বাংলা ১৩২৮ সাল থেকে এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
গোপাল সাধুর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্প্রিতি বাংলাদেশের আহবায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার মো. কেএম আরিফুল হকসহ জেলা উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ আশ্রমবাড়ি‘র দপ্তর সম্পাদক প্রদীপ কুমার মন্ডল জানান, ঐতিহ্যবাহী এই মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলাসহ ভারত, ভুটান ও নেপাল থেকে কয়েক লাখ লোকের সমাগম হয়। ভক্তবৃন্দরা ইহ জাগতিক পাপ মোচন ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য মূলত এই মেলায় অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই মেলা আগামী বুধবার শেষ হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited