dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


আত্মহত্যা নয় মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবী পরিবারের, বসুন্ধরার (এমডি)র বিরুদ্ধে মামলা

দৈনিক অনুসন্ধান    |    ০৫:০২ পিএম, ২০২১-০৪-২৭

আত্মহত্যা নয় মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবী পরিবারের, বসুন্ধরার (এমডি)র বিরুদ্ধে মামলা

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর গুলশানে  মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সোমবার মধ্যরাতে গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই তরুণীর সাথে আনভিরের একটা ফোনালাপ ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৯ টায় মুনিয়া ও বসুন্ধরার এমডির  ফোনালাপটি আপলোড দেওয়ার সাথে সাথে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ধারণা করা হচ্ছে, এটি আরো ২দিন আগের অথাৎ  রোববার (২৫ এপ্রিল) কোনো এক সময়ের ফোনালাপ। এই ফোনের পর মানসিক চাপ সহ্য করতে না পেরে সে রাতে কুমিল্লায় বড় বোনকে ঝামেলায় পড়ার কথা বলেন এবং আসতে বলেন। সোমবার বড় বোন কুমিল্লা থেকে ঢাকা  রওয়ানা দিয়ে পৌঁছার আগেই  ফ্যানের সাথে ঝুলন্ত লাশ পাওয়া যায়।  পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার  করেন বড় বোন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফোনালাপের শুরুতে মুনিয়াকে বলতে শোনা যায় আপনার লজ্জা নেই! আল্লাহকে ভয় করেন না আপনি! আপনাকে কে বলছে আমি ৫০ টাকা লাখ নিছি? বলেন কে বলছে আপনাকে। বলেন আপনি বলেন?

এরপর আনভির বলছেন- আমার টাকাটা দিয়ে দে। শুন…. আমার টাকাটা দিয়ে দে।

মুনিয়া : আপনি কেন আমাকে এভাবে ব্লেম দিচ্ছেন? কে বলছে আপনাকে, আমি টাকা নিছি? আমি তো সব সত্য বলছি।

আনভির : চোর, চোর চোর

মুনিয়া : আমি আপনার টাকা নেই নাই।

আনভির : চোর চোর চোর চোর চুপ। আমার টাকা ফেরত দে। তোরে দু'দিন সময় দিলাম। দু'দিনের মধ্যে টাকা রেডি কর। নইলে পুলিশ নিয়ে আসবো।

মুনিয়া : আমি কোনও টাকা নিই নাই। আপনি মিথ্যা বলছেন। আপনি আর কোন অপশন পান না? আমি তো আপনাকে বিশ্বাস করছি। এখন আমার পেছনে লাগছেন, না?

এক পর্যায়ে মুনিয়া বলেন-কালকে আল্লাহ আপনার বিচার করছে। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আনভির। বলেন- মাগির বাচ্চা…মাগি। কী বলিস? তোর চৌদ্দগুষ্টি…

মুনিয়া : ঠিক আছে। আপনি পুলিশ নিয়ে আসুন। আমি কোনও টাকা নিই নাই (কান্নাজড়িত কণ্ঠে) এমনটাই শোনা যায় ওই ভিডিওতে। 

এদিকে, মুনিরার বড় বোন ওই মুনিরার  ঝুলন্ত লাশ  উদ্ধারের পর তার বোন সোমবার গভীর রাতে এই মামলা করেন বলে জানান গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
তবে তরুণীর বোনের দাবী পরিকল্পিতভাবে হত্যার পর ফ্যানের সাথে জুলিয়ে দেওয়া হয়েছে। লাশ  ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মামলার বরাত দিয়ে উপকমিশনার বলেন, মেয়েটির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্পর্ক দুই বছরের। আনভীর এক বছর মেয়েটিকে বনানীর ফ্ল্যাটে রাখেন। পরে আনভীরের সঙ্গে মনোমালিন্য হলে তিনি কুমিল্লায় চলে যান। তবে মার্চ মাসে ঢাকায় এসে গুলশানের ওই ফ্ল্যাটে থাকা শুরু করেন।

তিনি বলেন, ২৩ এপ্রিল একটি ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা হলে মুনিয়ার  সঙ্গে বসুন্ধরার (এমডি) আনভীরের মনোমালিন্য হয়। পরে মেয়েটি তার বোনকে ফোন করে  বিষয়টা জানান, যেকোনো মুহূর্তে তার যেকোনো ঘটনা ঘটতে পারে।

এই ফোনের পর কুমিল্লা থেকে সোমবার বিকেলে ঢাকায় আসেন মুনিরার বড় বোন। তবে গুলশানের ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে মুনিয়ার  ঝুলন্ত মরদেহ দেখতে পান।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর