শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:১৩ এএম, ২০২৫-০৩-২৯
প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই মার্চ সন্ধ্যা ৭ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নারীদের পোষাক নিয়ে কথা না বলে সুরা নুরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করুন। নেতৃবৃন্দ এসময় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিজেদেরকে সাবেক সাংবাদিক বা সাবেক শিক্ষক পরিচয় না দিয়ে বর্তমান দায়িত্বটি যথাযথ পালন করুন। দ্রুত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited