dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ভয়াবহ দাবানলের ভয়ে যুক্তরাষ্ট্রের ৫ লাখ মানুষ ঘর ছাড়া

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৬:০৭ পিএম, ২০২০-০৯-১১

ভয়াবহ দাবানলের ভয়ে যুক্তরাষ্ট্রের ৫ লাখ মানুষ ঘর ছাড়া

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে কমপক্ষে ১০ জন মারা গেছেন এবং ১৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দাবানলের তাণ্ডবে অরেগন অঙ্গরাজ্যের ১০ শতাংশ অর্থাৎ ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়েছে রাজ্যের জরুরি বিভাগের কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ১২টি অঙ্গরাজ্যে শতাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের উৎপত্তিস্থল মূলত ওরিগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন। ওরিগন অঙ্গরাজ্যে ৪২ লাখ মানুষের বসবাস।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অঙ্গরাজ্যটির জরুরি ব্যবস্থাপনা দফতরের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ১০ শতাংশেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হচ্ছে।

ওরিগন স্টেট ফায়ার মার্শালের কার্যালয়ের মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘দাবানলের কারণে আপনাদের ঘরবাড়ি ও প্রতিষ্ঠান যদি পুড়ে যাওয়ার উপক্রম হয়, তবে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। নাহলে এ গ্যাস জ্বলতে থাকে।’

গভর্নর ব্রাউন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ অঙ্গরাজ্যে আমরা কখনও এমন অনিয়ন্ত্রিত মাত্রার দাবানল দেখিনি। আর এটা যে শুধু এবার ঘটেই শেষ হয়ে যাবে তা নয়। এটি ভবিষ্যতে ঘন ঘন দেখা যেতে পারে। আমরা জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব অনুভব করছি।’

ওয়াশিংটন অঙ্গরাজ্যেও একই পরিস্থিতি। নিয়ন্ত্রণহীন আগুন কোনভাবে লাগাম টানতে পারছেন না দমকলকর্মীরা। গত তিনদিনেই সেখানকার ৬ লাখ হেক্টর বনভূমি গ্রাস করেছে দাবানল।

অন্যদিকে, ক্যালিফোর্নিয়ায় বিপজ্জনক স্থানের ৬৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওই অঞ্চলের ২৯টি স্থানে ১৪ হাজার দমকলকর্মী আপ্রাণ লড়াই করছেন।

পশ্চিমাঞ্চলের ১২টি অঙ্গরাজ্যের ৪৩ লাখ হেক্টর ছাই হয়ে গেছে, খবরে জানিয়েছে সিএনএন।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর