শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০০ পিএম, ২০২৩-১২-২৬
মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ
চট্টগ্রামের সন্দ্বীপে এক পুলিশ কর্মকর্তা কে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কর্মকর্তার নাম জাহিদ হোসেন। তিনি এএসআই পদমর্যাদার পুলিশ সদস্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী ডা.জামাল উদ্দিন চৌধুরী'র সমর্থকের উপর হামলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারা ও নৌকার প্রার্থীর পক্ষ নেয়ার অভিযোগে তাঁকে প্রত্যাহার করা হয়। জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে আটটায় স্বতন্ত্র প্রার্থী ডা জামাল উদ্দিন চৌধুরীর সমর্থক সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফুলমিয়া ও তাঁর ছেলের উপর হামলা হয়। হামলায় চেয়ারম্যান পুত্র মাহমুদুর রহমান মুন্না মাথায় আঘাত পায়। বর্তমানে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মুন্না হামলা পরবর্তী এক ভিডিও বক্তব্যে অভিযোগ করেন, হামলার প্রস্তুতি নেয়া নৌকার সমর্থকদের বিষয়ে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি এএসআই জাহিদ হোসেন। এবিষয়ে এএসআই জাহিদ হোসেন বলেন, "ঘটনার পরদিন সকালেই চট্টগ্রাম চলে এসেছি। নৌকার পক্ষ নেয়ার অভিযোগ সত্য নয়।" তবে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, এএসআই জাহিদ হোসেন এর কাছে হামলার বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা।সেজন্য চট্টগ্রাম গেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এএসআই জাহিদ হোসেন কে প্রত্যাহার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited