শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৮ পিএম, ২০২৩-০৮-২০
সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি- ::::::::::::::
বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকুরী দেওয়ার কথা বলে জাল ভিসা ও টিকিট দিতো মিশু। ভুক্তভোগীরা সব টাকা পরিশোষ করার পরও জাল ভিসা ও টিকিটের কারণে শেষ পর্যন্ত কাঙ্খিত দেশে যেতে পারতেন না। জাল ভিসাকে বৈধ ভিসা হিসেবে দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে চুক্তি অনুযায়ী টাকা নেওয়ার পর প্রতারক মিশু আত্মগোপনে চলে যান। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বিভিন্ন মানুষের কাছ থেকে।
কিছুদিন পূর্বে সন্দ্বীপ পৌরসভা (৭)নং ওয়ার্ড,নোয়া বাড়ির হাজী ছানা উল্লার ছেলে মোঃ আরাফাত কে আবুধাবির ভিসা দেওয়ার নাম করে (দুই লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, সন্দ্বীপ মুছাপুর ইউনিয়ন (১)নং ওয়ার্ডের শফিক সুকানির ছেলে প্রতারক মিশুর বিরুদ্ধে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, সন্দ্বীপ পৌরসভা (৭)নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আরাফাত, দেশে দিনমজুরের কাজ করতেন। সংসারের সচ্ছলতা ফেরাতে বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন তিনি। প্রবাসে যাওয়ার চিন্তায় যোগাযোগ করেন পূর্বে পরিচিত শফিক সুকানির ছেলে মিশুর সাথে, মিশু ও তার পরিবারের পরামর্শক্রমে ভালো কাজের আশ্বাসে আবুধাবি নেওয়ার প্রস্তাব দেন আরাফাত কে। পরিবারের স্বচ্ছতার কথা চিন্তা করে তার প্রস্তাবে রাজি হয় আরাফাত ও তার পরিবার। পরে আরাফাত ও তার বাবা মিশুর সহ-পরিবারের সামনে মিশুর হাতে তুলে দেয় নগদ দুই লক্ষ টাক। টাকার নেওয়ার বেশ কিছুদিন পরে প্রতারণ মিশু আরাফাতের নিকট একটি ভুয়া ব্লাকি টিকেট দেন, যাদিয়ে কোন ভাবেই দেশ ছেড়ে প্রবাসে যাওয়া সম্ভব নয়। এরপরে প্রতারক মিশু ঐ ভুক্তভোগী আরাফাত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ নিয়ে কয়েকবার মিশু ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করলেও তারা কেউ সাড়া দেয়নি। ভুক্তভোগী আরাফাত সন্দ্বীপের সর্বমহলের সচেতন ও জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও ন্যায্য টাকা ফিরিয়ে পেতে সাহায্যের অনুরোধ জানান।
খোঁজখবর নিয়ে জানা যায় আরাফাত ছাড়াও আরো বেশ কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন দেশের ভালো ভিসা দেওয়ার নাম করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক মিশু। তাছাড়াও সন্দ্বীপ থানায় তার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ রয়েছে। প্রশাসনসহ সর্বমহলের সুদৃষ্টি কামনা করছেন আরাফাত সহ সকল ভুক্তভোগীরা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited