শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২১ পিএম, ২০২৩-০৭-১৪
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম যোগদানের পর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মুলেকা বেগম ও মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার সেরিনা বেগম ও নাইমুল ওরফে চেন্টুর ছেলে দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের টগরী খাতুন ও আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫),
নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত গিনিয়ারা বেগম ও মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার জহুরুন নেছা ও মৃত ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।
জানাগেছে, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited