শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০২:১০ পিএম, ২০২০-০৭-২৫
পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে জীবাণু অস্ত্রের ভাণ্ডার গড়ে তুলছে চিন। একটি প্রতিরক্ষা বিষয়ক পত্রিকা এমনই দাবি করেছে। সেই পত্রিকা আরও দাবি করেছে, চিন ও পাকিস্তান যৌথভাবে ভারতের ক্ষতি করতে চায়।
দ্য ক্ল্যাস্ন নামের ওই পত্রিকা জানাচ্ছে, উহানের যে ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়েছে সেখানেই চিন জৈব অস্ত্র তৈরি শুরু করেছে। আর এই কাজে পাকিস্তান তাদের সহায়তা করার আশ্বাস দিয়েছে।
ওই ল্যাবে এনথ্যাক্স সহ বেশ কিছু ভয়ানক ভাইরাস নিয়ে চিন ও পাকিস্তান যৌথভাবে গবেষণা শুরু করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এইসব মারাত্মক ভাইরাস ভারত ছাড়াও ইউরোপের একাধিক দেশকে টার্গেট করে তৈরি করছে চিন।
ওই পত্রিকা দাবি করেছে, ইতিমধ্যে পাকিস্তান ও চিন একটি গোপন চুক্তিও করেছে। শত্রুর শত্রু আমার বন্ধু। এই থিওরিতে চলছে ভারতের দুই প্রতিবেশি দেশ। ওই পত্রিকার প্রতিবেদন জানাচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর সামরিক গবেষণা শাখা ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলোজি অর্গানাইজেশন (ডিইএসটিও)-এর সঙ্গে গোপনে চুক্তি করেছে উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি। অ্যান্টনি ক্লান নামের একজন ওই প্রতিবেদনে দাবি করেছেন, মহামারি করোনাভাইরাস আবহের মধ্যেই অন্য দেশে গোপনে জীবাণু অস্ত্রগুলো প্রয়োগ করে দেখতে পারে চীন। কারণ এই পরিস্থিতিতে এখন নতুন করে সংক্রমণ ছড়ানোর জন্য সরাসরি বেজিংকে দায়ি করতে পারবে না কেউই।
পত্রিকার দাবি, ইতিমধ্যে নাকি পাকিস্তান বেশ কয়েকটি মারাত্মক ভাইরাস সরবরাহ করেছে চিন। যার মধ্যে সব থেকে ঘাতক দুটি হল ব্যাসিলাস অ্যানথ্রাসিস (অ্যানথ্রাক্স) ও অ্যাসিলাস থুরিংজিয়েনিসিস (অ্যানথ্রাক্স-এর সঙ্গে মিল থাকা ভাইরাস)। ভাইরাসগুলিকে নিয়ন্ত্রণে এনে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাইছে চিন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited