dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনএম মনোনীত এমপি প্রার্থী মাওলানা মতিনের বাড়ীতে ককটেল হামলা

দৈনিক অনুসন্ধান    |    ০৯:০৪ এএম, ২০২৩-১২-০৩

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বিএনএম মনোনীত এমপি প্রার্থী মাওলানা মতিনের বাড়ীতে ককটেল হামলা


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ ৩ ( সদর)  আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বহিস্কৃত বিএনপি নেতা  মাওলানা আব্দুল মতিনের বাড়ীতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে পৌর এলাকার পাঠান পাড়ার নিজ বাস ভবনে ককটিলটি ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ঘরের দেয়ালে বিকট শব্দে ককটিলটি বিস্ফোরিত হয়। পরে একটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয় এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কিত হয়ে পড়েন মতিনের পরিবারের সদস্যরা। একই বাড়ীর দ্বিতীয় তলায় ভাড়া থাকেন যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেনের পরিবার। তারাও আতঙ্কিত হয়ে পড়েন। এসম মাওলানা আব্দুল মতিন ও সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল বাড়ীর বাইরে অবস্থান  করছিলেন। পরে খবর পেয়ে তারা বাড়ীতে ছুটে যান। একই সময় পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম (সেবা) ও সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাওলানা আব্দুল মতিন অভিযোগ করে বলেন বাড়ীতে হামলার সময় পরিকল্পিতভাবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এবং হত্যা করতে ককটেল হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন,যতই হামলা মামলা হোক আমাকে কোন পক্ষ নির্বাচন থেকে সরাতে পারবে না। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে জানান,ককটেল হামলার পর আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনা জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম থেকে মনোনয়ন সংগ্রহ করেন। পরে বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর