শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩৬ পিএম, ২০২৩-০৪-০১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে শুক্রবার (৩১ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১২টার সময় বডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি টহলদল একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার কর হয়।
এছাড়া একই দিন আনুমানিক সকাল ০৭টা ১০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে একটি অভিযান পরিচালনা করে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা সহ ১ জনকে আটক করে।
আটককৃত চোরাকারবারি হলেন শিবগঞ্জ উপজেলার খাসারহাট রসুনচক গ্রামের -মৃত এহসান মাহমুদের ছেলে মোঃ গেদু মিয়া (৭৫)।
আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited