শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩৪ পিএম, ২০২২-০৯-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১টার দিকে চাঁনশিকারী বিওপির হাবিলদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০০ মেইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হোসেনভিটা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।
যার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া, ২০ সেপ্টেম্বর আনুমানিক রাত দেড়টার দিকে আজমতপুর বিওপির নায়েব সুবেদার মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৯-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাকমারী গ্রাম নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১১ হাজার ৬’শ টাকা। উদ্ধার হওয়া হেরোইন ও ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২১.০৯.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited