dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৭ পিএম, ২০২০-০৯-০৪

বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের মৃত্যু বার্ষিকী পালন

৪ঠা সেপ্টেম্বর ২০২০ইং রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় পূর্ব সৈয়দপুর বায়তুল ফালহা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগ্যে একাত্তরের বীরমুক্তিযোদ্ধা, লক্ষীপুর জেলা আওয়ামিলীগের প্রয়াত সহ-সভাপতি ১২ নং চরশাহী ইউনিয়ন পরিষদের দুই দুবারের  সফল ও সুযোগ্য চেয়ারম্যান জয়নাল আবেদিনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকুর উপস্থাপনায়, ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১২ নং চরশাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মাষ্টার, লক্ষীপুর উপ-জেলা আওয়ামিলীগের সহ - সভাপতি আবুল কাশেম মিয়াজি, রুপাচরা সফিউল্যা  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজল বিসি,সাবেক যুগ্ম আহবায়ক লক্ষীপুর জেলা ছাত্রলীগের মইনুল হোসেন সুমন,চন্দ্রগন্জ থানা আওয়ামিলীগের সদস্য এডঃশামসুল হক,১২ নং চরশাহী ইউনিয়নে আওয়ামিলীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম ইমাম,১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য নেছার আহম্মদ ডিলার, ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগের সদস্য এডঃ সালাহ উদ্দীন (স্বপন), মরহুম বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের একমাত্র মেয়ের জামাতা আনিছুল ইসলাম, এবং মরহুম জয়নাল আবেদিনের একমাত্র ছেলে মিরাজ আবেদিন, ১২ নং চরশাহী ইউনিয়নের আওয়ামিলীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
এই সময় বক্তারা তাদের আলোচনায় মরহুম জয়নাল আবেদিনের জীবনদর্শা,  তার বিভিন্ন গুনাবলি তুলে ধরেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্ণধারদেরকে তার আদর্শ অনুসরণ করে রাজনীতি করার জন্য উপদেশ দেন।বক্তারা পূর্বের মত মরহুম জয়নাল আবেদিনের পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
আলোচনার শেষে মিলাদ ও মরহুম জয়নাল আবেদিনে কবর জেয়ারত করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরনের মধ্যে দিয়ে ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের মৃত্যুবার্ষিকী সমাপ্ত ঘোষণা করেন ১২ নং চরশাহী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর