শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৫ পিএম, ২০২৩-০৪-২২
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।
ঈদ উপহার বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী মানব কল্যান ফাউন্ডেশনের সহায়তায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২১ এপ্রিল ) বিকেলে খুটাখালী বাজারের কামাল মার্কেট চত্বরে প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
সদস্য রমিজ উদ্দীনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইউছুফ জালালের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুটাখালী মানব কল্যাণ ফাউন্ডেশন চেয়ারম্যান রিহাবুল আলম ও প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ জামাল উদ্দিন।
অন্যন্যদের মধ্যে সেলিম বাহাদুর,মাহমুদ করিম,,
মুহাম্মদ শাহাজান, সৌরভ হোছাইন, আজিজুল হক,
মুহাম্মদ জুনাইদ ও মুহাম্মদ রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
ঈদ উপহার বিতরণকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরীব অসহায় দুস্থঃ কর্মহীন প্রায় শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited