শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০১:২৩ এএম, ২০২০-০৮-২৬
চাতালে অপরিচ্ছন্নতার অভিযোগ এনে চাঁদাবাজি করার সময় জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় মণিরামপুরে চার ভুয়া ম্যাজিস্ট্রেটসহ পাঁচজনকে ধরে পুলিশে দিয়েছেন জনতা।
মঙ্গলবার বিকেলে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের হেফাজতে নেয় থানা পুলিশ। আটক ব্যক্তিরা অভয়নগরের মাগুরা এলাকায় একটি চাতাল মালিকের কাছে দশ হাজার টাকা দাবি করে, না পেয়ে ধাওয়া খেয়ে প্রাইভেটকারযোগে পালিয়ে এসেছেন। তারা হলো, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনার খালিশপুরের গোয়ালখালি এলাকার এসএম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৫), ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন (২২), খুলনার দৌলতপুরের দক্ষিণপাবলা গ্রামের নূর মোহম্মদের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং প্রাইভেটকার চালক ফরিদপুর জেলার শালতা উপজেলার বাউশখালী গ্রামের কমল শেখের ছেলে মনির শেখ (২৬)।
আটক জহিরুল নিজেকে ‘দৈনিক ফলাফল’ নামে একটি পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন; যে নামে কোনো পত্রিকা আছে কি-না শোনেননি স্থানীয়দের কেউ।
অভয়নগরের মাগুরা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস বলেন, ওই এলাকায় আমার চাতাল রয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তিরা একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ-২৩-৪৩২৯) করে চাতালে এসে নানা অনিয়মের অভিযোগ তুলে দশ হাজার টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় বিষয়টি অভয়নগরের ইউএনও-কে জানানো হয়। ইউএনও আসার খবর শুনে দ্রুত তারা গাড়িতে উঠে মণিরামপুরের দিকে যেতে থাকেন। আমরা ঢাকুরিয়ার লোকজনকে ফোন করে গাড়িটি আটকাতে বলি। পরে ঢাকুরিয়া বাজারের লোকজন গাড়িসহ পাঁচজনকে ধরে ফেলেন।
গত সোমবার এই একই দল অভয়নগরের প্রেমবাগে দুটি হোটেলে ঢুকে দুই হাজার টাকা হাতিয়ে নেন। ওই সময় টিমের নারী সদস্য ইতি খাতুন একটি হোটেলের মিষ্টির পাতিল লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।
ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার বলেন, দুপুর একটার দিকে আমি পরিষদে ছিলাম। তখন বাজারের লোকজন প্রাইভেটকারটির গতিরোধ করে তাদের পাঁচজনকে আমার কাছে নিয়ে আসে। আমি বিষয়টি থানায় জানিয়েছি। পরে থানা থেকে পুলিশ আসে।
বিকেল পৌনে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বলেন, ওই পাঁচজন ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে আছেন। তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited