শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:১০ পিএম, ২০২৪-০২-০৬
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারী) সদর উপজেলার সোনার মোড়ে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে বাংলার ঐতিহ্যবাহী রকমারী পিঠার পশরা সাজানো ছিল। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
শিক্ষিকা নওরোজ খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রশাসনিক কর্মকর্তা এনামুল হক তুফান, প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা মামুন অর রশিদ, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, সহকারী শিক্ষিকা খাইরুন নেশা প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, পিঠা আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। কালের আবর্তে সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে পিঠার ঐতিহ্য তুলে ধরতে এমন পিঠা উৎসবের বিকল্প নেই। এর মাধ্যমে যেমন নতুন প্রজন্ম পিঠা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে, তেমনি আমাদের মধ্যে সামাজিক বন্ধন আরও সমৃদ্ধ হবে। এমন সুন্দর আয়োজনের জন্য বক্তারা ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল এর আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানান।
এনামুল হক তুফান বলেন, পিঠা উৎসব গ্রামীণ ঐতেহ্যের অংশ। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আরও উৎসাহীত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
রকমারী পিঠার মধ্যে ছিল- পাটিসাপটা, পুলি, কেক পিঠা, পানথুয়া, মাছ পিঠা, তারা পিঠা, পোয়া পিঠা, চিতই পিঠা, চই পিঠা, ফল পিঠা, ফুল পিঠা, ডাল পিঠা, ভাপা পিঠা, পাকন পিঠা, মুগ পাকন, নারকেলি, তকতি পিঠাসহ প্রায় ২০ রকমের পিঠা। পরিশেষে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করেন- ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited