dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, পরিবারের খোলা আকাশের নিচে রাতযাপন

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫২ পিএম, ২০২৩-০২-১৯

খুটাখালীতে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, পরিবারের খোলা আকাশের নিচে রাতযাপন

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখলীতে ভয়াবহ আগুনে দিনমজুরের বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা, স্বর্নালংকার ও আসবাবপত্রসহ  আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গত শনিবার রাত সোয়া ৮ টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি বাঁশকাটায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর এহছানুল করিম একই এলাকার জালাল আহমদের ছেলে। 

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ওয়ার্ড  মেম্বার নুরুল আজিম ও নারী মেম্বার পারভীন আক্তার। 

স্থানীয় ইউপি মেম্বার নুরুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। নিমিষেই বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

দিনমজুর এহছানুল করিম জানায়, এদিন তিনি বাজারে ছিলেন। ঐ সময় বিদ্যুতের সর্টসার্কিটের আকষ্মিক আগুনে তার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গেছে ভিসা কেনার নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ৮০ আড়ি ধান,পাসপোর্ট, জাতীয়পরিচয়পত্র, আসবাবপত্র সহ প্রায় ৭ লাখ টাকার মালামাল। 

গৃহিনী রিনা আক্তার জানায়, ঐ সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ ভয়াবহ আগুনের শিখা দেখে কোন রকম ২ শিশুকে নিয়ে ঘর থেকে বের হন। নিমিষেই পুরো ঘর পুড়ে যায়। স্থানীয়রা প্রাণপন চেষ্টা করেও আগুন নিভৃত করতে পারেনি। গতরাত থেকে ২ শিশু নিয়ে তিনি খোলা আকাশের নিচে রাতযাপন করছেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর বলেন, খবর পেয়ে সকালে পুড়া ঘর পরিদর্শন করে পরিবারের সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে পরিষদের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি ইউওনও মহোদয়ের কাছে আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর