dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


নাচোলে ব্যানারে মন্ত্রী-এমপির নামের ভুল বানানে অসন্তোষ খাদ্যমন্ত্রী

দৈনিক অনুসন্ধান    |    ০৭:২০ পিএম, ২০২২-০৭-৩১

নাচোলে ব্যানারে মন্ত্রী-এমপির নামের ভুল বানানে অসন্তোষ খাদ্যমন্ত্রী

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসা পরিদর্শনে গিয়ে ব্যানারে নিজের নামের ভুল বানান দেখে অসন্তোষ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার (৩১ জুলাই) মন্ত্রী নাচোল রেলস্টেশন সংলগ্ন আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শন করেন। এসময় মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর ব্যানারে সাধন চন্দ্র মজুমদারের জায়গায় স্বাধন চন্দ্র মজুমদার লেখা দেখে ভুল ধরিয়ে দেন খাদ্যমন্ত্রী। 

অসন্তোষ প্রকাশ করে নামের বানানে সর্তক থাকার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যমন্ত্রী ছাড়াও মাদরাসার অন্যতম দাতা ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ'র নামের বানানেও ভুল দেখা যায়। সেখানে এ কে এম রহমতুল্লাহ'র জায়গায় লেখা ছিল এ কে এম রহমতউল্লাহ্। 

শুভেচ্ছা স্বাগতম শীর্ষক ব্যানারে এই নামের বানানে ভুল করা হয়। মাদরাসা পরিদর্শনে গিয়ে মন্ত্রী নিজেই মাদরাসায় প্রবেশের আগে এই ভুল বানান ধরিয়ে দেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও এমপি এ কে এম রহমতুল্লাহ মাদরাসার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।  

নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত এক আওয়ামীলীগ নেতা বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। একজনের নাম যেকোনভাবে বানান ভুল হতেই পারে। তবে মন্ত্রী-এমপির মতো গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির নামেরই বানান ভুল হবে, এটা মেনে নেয়ার মতো নয়। মাদরাসা কর্তৃপক্ষের চরম গাফেলতি রয়েছে, এতে কোন সন্দেহ নেই। বিষয়টি খতিয়ে দেখা দরকার। 

এবিষয়ে আল জামিয়াতুল মারকাজিয়া দারুল উলুম আল ইসলামিয়া মাদরাসার সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের দায়িত্বহীনতার কারনেই এমনটি হয়েছে। এসব বিষয়ে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে জানান তিনি। 

মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি জানান, আমি সরাসরি বিষয়টি দেখিনি। যারা ব্যানার তৈরি করেছে তারাই ভালো বলতে পারবে। তবে ভুলটি অবশ্যই অনিচ্ছাকৃত। এমনকি মন্ত্রী মহোদয় আমাদের ভুল ধরিয়ে দেয়ার সময়ে আমরা ভীষণভাবে লজ্জিত হয়েছি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামসুল আজম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার-ইন-চার্জ মিন্টু রহমান, মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহিল কাফি, মাদরাসার শিক্ষকগণ, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর