dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


প্রথম পর্ব-- চাঁপাইনবাবগঞ্জে প্রগ্রেসিভ (পিএসএস) এনজিওর পরিচালকের ফাঁদে কর্মীরা-সর্বস্ব হারিয়ে দিশেহারা

দৈনিক অনুসন্ধান    |    ০৮:৫২ এএম, ২০২২-০৭-১৪

প্রথম পর্ব--  চাঁপাইনবাবগঞ্জে প্রগ্রেসিভ (পিএসএস) এনজিওর পরিচালকের ফাঁদে কর্মীরা-সর্বস্ব হারিয়ে দিশেহারা

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার    বেসরকারি সংস্থা প্রগ্রেসিভ স্টার সোসাইটির নির্বাহী পরিচালক আবদুস সামাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানী, ক্ষমতার অপব্যবহার করে চাকুরী’র নিয়ম-নীতি উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে মামলা ও প্রতারনা করার অভিযোগ করেন সংস্থার ভুক্তভোগি কর্মকর্তা-কর্মচারী শাখা ব্যবস্থাপক সহ কয়েকজন মাঠকর্মী।     

প্রতারনার শিকার ভুক্তভোগীরা হলো, সদর উপজেলার লালাপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে নেফাউল করিম নাদিম, সাবেক-লাভাঙ্গা গ্রামের সাদিকুলের ছেলে আবু সায়েম, নয়ালাভাঙ্গা গ্রামের তাজেমুল হকের ছেলে ইব্রাহিম আলী, শিবগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের গোপালনগর মহল্লার মোজাহার শেখের ছেলে বিপুল আলী সহ একাধিক কর্মচারী কর্মকর্তা।

তারা অভিযোগ করে বলেন, নির্বাহী পরিচালক আব্দুস সামাদ চাকুরী নিয়োগ ও পরবর্তী সময়ে জামানত হিসেবে অতিরিক্ত টাকা সহ ফাঁকা চেক দেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করেন। পরে জোরপূর্বক চেকে স্বাক্ষর করে নেন নির্বাহী পরিচালক। আর চেক না দিলে চাকুরী থাকবে না বলেও বিভিন্ন সময় হুমকি প্রদান করেন।

ভুক্তভোগীদের তথ্য সুত্রে জানা যায়, চাকুরীতে যোগদানের কিছুদিন পর কোন দোষ-ত্রুটি ছাড়াই বিনা কারনে নোটিশ বা ছাড়পত্র না দিয়ে ও অফিসিয়াল হিসাব পত্র বুঝিয়ে না নিয়েই তাদেরকে চাকুরী হতে অসৎ উদ্দেশ্যে অব্যাহতি দেন। তারা চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার পর তার কাছে জমাকৃত চেক এবং জামানতের নগদ টাকা বুঝিয়ে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সামাদ বলেন তোমাদের চেক ও জমাকৃত টাকা কয়েকদিন পরে ফেরত দিবো, বলে কালক্ষেপণ করে টালবাহানা করতে থাকেন।

তারপর বেশ কিছুদিন পরেই তার কাছে থাকা জমাকৃত ফাঁকা চেকের মাধ্যমে তার ইচ্ছেমত টাকা লিখে নিয়ে পরিকল্পিতভাবে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। এসব বিষয়ে তার কাছে ভুক্তভোগীরা জানতে চাইলে সংস্থার নির্বাহী পরিচালক তাদের উপর বিভিন্ন রকম হুমকি, ধামকি, ভয়ভীতি, শারীরিক এবং মানসিক নির্যাতন করেন। ভুক্তভোগীরা আরও বলেন তার নির্যাতনের শিকার হয়ে পরিবার নিয়ে আমরা সবাই অতি দুঃখ কষ্টে অনেকটাই মানবেতর জীবনযাপন করছি। এই মিথ্যা বানোয়াট মামলার নির্যাতন থেকে মুক্তি চায়। এবং আমাদের জমাকৃত ফাঁকা চেক ও নগদ অর্থ ফেরত চায়।

ভুক্তভোগি আবু সায়েম বলেন, ২০১৭ সালে শিবগঞ্জ শাখায় সহকারী শাখা ব্যবস্থাপক হিসেবে ২০ হাজার টাকা ও ফাঁকা চেক জমা দিয়ে নিয়োগ পত্র গ্রহন করে যোগদান করি। চাকুরি চলাকালীন সময় ২০২০ সালের ডিসেম্বরে পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ আনেন নির্বাহী পরিচালক। এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকিয়ে মারধর করে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ফাঁকা চেকে টাকার অংক বসিয়ে মামলার ভয় ও জানে মেরে ফেলার হুমকি দেয় আব্দুস সামাদ সহ তার গুন্ডা বাহিনী। 

আরেক ভুক্তভোগী নাদিম বলেন, আমাকে বিগত ০৫.০৯.২০১৭ সালে ২০ হাজার টাকা জামানত ও ফাঁকা চেক জমা নিয়ে নিয়োগ দেন আব্দুস সামাদ। 
অতঃপর চাকুরী চলাকালীন সময় ২৬.০৯.২০১৯ সালে আমাকে হঠাৎ করে এক সপ্তাহ ছুটি দেন। এক সপ্তাহ পর চাকুরিতে জয়েন্ট করতে গেলে তিনি বলেন তোমাকে চাকুরী থেকে অব্যহতি দেয়া হয়েছে। কি কারণে অব্যহতি দিলেন এবং চেক, জামানতের টাকা ফেরত ও বেতন চাইলে খারাপ ব্যবহার করে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। এরপর থেকেই বিভিন্ন সময় উল্টো আমার কাছে টাকার জন্য চাপ ও তার গুন্ডা বাহিনী দিয়ে হুমকি ধামকি দেন। এক পর্যায়ে ০১.০২.২০২১ সালে আমার বিরুদ্ধে আমের ব্যবসায় টাকা নিয়েছি বলে মিথ্যা মামলা দায়ের করেন। যে মামলা আদালতে চলমান আছে। এতে করে আমি আর্থিক ও মানুষিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত। বর্তমানে আমি পরিবার নিয়ে অসহায় ভাবে মানবেতর জীবনযাপন করছি।   

একই কথা বলেন ভুক্তভোগী ইব্রাহিম আলি, মোঃ বিপুল আলী সহ আরও কয়েকজন ভুক্তভোগী। 

এবিষয়ে প্রগ্রেসিভ স্টার সোসাইটি (পিএসএস) এনজিওর নির্বাহী পরিচালক আব্দুস সামাদের নিকট বক্তব্য নেয়ার জন্য রানিহাটী বাজারের প্রধান কার্যালয়ে দেখা করতে গেলে সাংবাদিক দেখে তিনি সটকে পড়েন। প্রধান কার্যালয়ে কয়েক ঘন্টা অপেক্ষা করেও তিনি দেখা করেন নি। নির্বাহী পরিচালক আব্দুস সামাদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে রিসিভ না করাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(চলবে)

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর