dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় নবম প্রকল্প সফলভাবে সম্পন্ন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৮:০৭ এএম, ২০২৩-১০-২১

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র মানবিক প্রকল্পের আওতায় নবম প্রকল্প সফলভাবে সম্পন্ন

"দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গিকারবদ্ধ" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার রহমত ও দো-জাহানের সার্বিক নিয়ামতের আশায় গতকাল ২০ই অক্টোবর -২০২৩ খৃষ্টাব্দ রোজ শুক্রবার চট্টগ্রামস্থ দেওয়ানহাটে অবস্থিত "আলহাজ্ব দেওয়ান মুসলিম এতিমখানা ও মাদ্রাসায়" খাবার ও শিক্ষাসামগ্রী উপহার বিতরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আরো একটি মহতি মানবিক আয়োজন সফলভাবে সম্পন্ন করেছে "রঙিন ঘুড়ি ফাউন্ডেশন" নামের সামাজিক সংগঠনটি।  মূলত বীর চট্টলায় বসবাসরত কিছু সমমনা ও মানবিক বন্ধুমহল এবং শুভাকাঙ্ক্ষীদের  ইতিবাচক মনোভাবসম্পন্ন সার্বিক প্রচেষ্টার ফসল এই সংগঠনটি। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন।  সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও স্বেচ্ছায় অনুদানের ভিত্তিতে আর্থিক যোগানের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দূস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠী তথা এতিম শিক্ষার্থী, অসহায় বাস্তুহারা, স্বল্পআয়ের মানুষ, পথশিশু এবং বৃদ্ধাশ্রম সহ সকল সামাজিক কাজের পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।  শুধুমাত্র চাকুরী কিংবা ব্যবসা এবং মাসশেষে আয়লব্ধ অর্থে জাগতিক ভোগ-বিলাসিতার একঘেয়েমি যাপিত জীবন নয় বরং এই চিরাচরিত রোবটিক জীবন ব্যবস্থার দৈনন্দিন নয়টা থেকে ছয়টার রুটিন শেষে অযথা আড্ডায় সময় এবং অর্থ ব্যয় থেকে সরে এসে মানব কল্যাণের মাধ্যমে একটু আত্মার প্রশান্তি ও সৃষ্টিকর্তার নৈকট্য লাভের নিমিত্তে একগুচ্ছ বন্ধুমহলের একটি চমৎকার প্রয়াস আজকের এই "রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন"। তারই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও রঙিন ঘুড়ি ফাউন্ডেশন সংগঠনের মানবিক প্রকল্পের আওতায় নবম প্রকল্প বাস্তবায়নের লক্ষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করেছে সফলভাবে এবং আগামীতেও আরও উদ্যোমী প্রচেষ্টায় আসন্ন দশম মানবিক প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থী।   উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও সভাপতি জনাব মোঃ মাসুদ আলম চৌধুরী এবং সঞ্চালনায় সাধারন সম্পাদক মোঃ আফাজ উদ্দিন আসিফ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ বেলাল হোসেন, খাজা ফ্লাওয়ার ও খাজা এপারেলস এর স্বত্বাধিকারী মোঃ বাদশা মিয়াঁ এবং দেওয়ানহাট দেওয়ানি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব।  আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য মোঃ রিপন, মোঃ জুয়েল করিম, স্টিভেন ডায়েস, মোঃ মঈন উদ্দিন, মোঃ ইমাম সহ আরো অনেকেই। এ সময় সংগঠনের সকলেই এতিম শিক্ষার্থীদের সাথে একটি সুন্দর সময় কাটান। সমাপনী বক্তব্যে জনাব মাসুদ আলম বলেন- "ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সংশ্লিষ্ট সকল মানবিকযোদ্ধাদের; যাদের অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতায় খুব চমৎকারভাবে আমাদের নবম মানবিক প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনার- নগর নিউজ, ইভেন্ট পার্টনার- খাজা ফ্লাওয়ার এবং প্রিন্টিং পার্টনার- স্ক্রেচ্ সহ সকলকে।" পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর