শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০২:০৫ পিএম, ২০২৫-০৬-০১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে গভীর রাতে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ১৪ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. জসিম উদ্দিন (৩২), মো. দিদারুল আলম (৪০), রনি মিয়া (৩৮), মো. নুরুল ইসলাম (৩৫), শাহরাজ (৪৫), মামুন আহমেদ (৩০), মো. কায়ছার (২৮), মো. আলমগীর হোসেন (৩২), মো. ফারুক (৩৬), মো. আজিজুল হক (৩০), নাজিম উদ্দীন (৪৬), মো. ইউসুফ (৩৩), নুর মোহাম্মদ (৪০)। তারা চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited