dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে কৃষি জমির জলাবদ্ধতা কাটাতে নাদিম শাহ আলমগীরের বদন্যতা

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:০০ এএম, ২০২০-০৬-১৫

সন্দ্বীপে কৃষি জমির জলাবদ্ধতা কাটাতে নাদিম শাহ আলমগীরের বদন্যতা

 


ইলিয়াস কামাল বাবু, বিশেষ প্রতিনিধিঃবর্ষায় কৃষি জমির জলাবদ্ধতা কাটাতে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ালেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পুত্র, তরুন রাজনীতিক ও সমাজ সেবক নাদিম শাহ আলমগীর। ১৪ জুন,রবিবার, সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডের চাঁন ফকিরের এলাকাটি একটি কৃষি নির্ভর এলাকা। এখানকার প্রায় অর্ধশতক একর কৃষি জমি গোটা বর্ষায় পানিতে ডুবে থাকে,ফলে চাষাবাদ না হয়ে পতিতই থেকে যায়। শুধু শীত মওশুমেই যা একটু শাক- সবজি চাষ হয়। বছর বছর এই সমস্যা নিয়ে এলাকার ক্ষতির সম্মুখীন কৃষকরা একটা উপায়ের আশায় যান উপজেলা চেয়ারম্যানপুত্র নাদিম শাহ ' র কাছে। চেয়ারম্যানপুত্র নাদিম কৃষকদের সাথে আলাপ করে নিজ অর্থায়নে বর্ষার পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি ১০ ইঞ্চি সাইজের বড় বড় পিভিসি পাইপ ক্রয় করে দেন। এ ছাড়া সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্যা টিটুও এই সমস্যা উত্তরনে পৌরসভার পক্ষ হতেও আরো কিছু পাইপ প্রদান করেন। এলাকার কৃষকরা সংগৃহীত এ পাইপগুলো জমির উপযুক্ত স্থান দিয়ে পানি নিষ্কাশনের জন্য স্থাপন করেন। ফলে ঐ এলাকার কৃষকদের জমিতে বর্ষায় দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান হবে। এ ব্যাপারে কথা হয় কৃষক দেলোয়ার ও কৃষি জোত মালিক আইউব খানের সাথে,তারা এ প্রতিবেদক কে বলেন- তারা চেয়ারম্যান পুত্র নাদিম এবং মেয়র টিটুর প্রতি কৃতজ্ঞ। এ ব্যাপারে কথা হয় সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান পুত্র নাদিম শাহ আলমগীরের সাথে,তিনি এ প্রতিবেদক কে বলেন-"দেশের কোনো জমিই যেনো পতিত না থাকে, সে গুলো কে চাষাবাদের আওতায় আনতে হবে " --প্রধানমন্ত্রি শেখ হাসিনার এ আহবানেের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি এলাকার কৃষকদের সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন।

রিলেটেড নিউজ

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত


প্রকাশ পেল ৪১তম বিসিএস প্রিলির ফল: উত্তীর্ণ ২১ হাজার ৫৬

প্রকাশ পেল ৪১তম বিসিএস প্রিলির ফল: উত্তীর্ণ ২১ হাজার ৫৬

দৈনিক অনুসন্ধান : অবশেষে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লি...বিস্তারিত


বছরের সবচেয়ে বড় রাত আজ, আগামীকাল ছোট দিন

বছরের সবচেয়ে বড় রাত আজ, আগামীকাল ছোট দিন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ ২১শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতটি বছরের সবচেয়ে দীর্ঘ রাত। আর আগামীকাল ২২ই ডিসেম্বর হতে যাচ্ছে...বিস্তারিত


খালি পেটে রসুনের যত উপকার

খালি পেটে রসুনের যত উপকার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রসুনের প্রাকৃতিক গুণের কথা কমবেশি আমাদের সবারই জানা। রসুন যে মানব স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তা ...বিস্তারিত


কনকনে এই শীতে বস্তায় ভরে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল কুলাঙ্গার ছেলেরা

কনকনে এই শীতে বস্তায় ভরে বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেল কুলাঙ্গার ছেলেরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : তখন গভীর রাত। এরমধ্যে ছিলো কনকনে ঠাণ্ডা। এমন অবস্থায় শতবর্ষী এক বৃদ্ধাকে ছালার বস্তার মধ্যে ভরে অ...বিস্তারিত


সন্দ্বীপে শারিরীক প্রতিবন্ধী মান্নার পিতৃহীন পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক আহবান উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমনের

সন্দ্বীপে শারিরীক প্রতিবন্ধী মান্নার পিতৃহীন পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক আহবান উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমনের

দৈনিক অনুসন্ধান : "আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" কবির এই বাণী আমরা প্রায় সকলেই পড়েছি কি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর