শিরোনাম
জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি লামা | ০৭:২৬ এএম, ২০২০-১২-০৩
বান্দরবানের লামায় বুধবার(২ডিসেম্বর২০২০ ইং ) দুপুরে লামা প্রেসক্লাবের তৃতীয় তলায়। আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লামা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে লামায় বিএনপি অংশগ্রহণ করবে। এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। প্রতিটি গণতান্ত্রিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, সে চিন্তা করেই কাজ করছে বিএনপি।
নিরপেক্ষ নির্বাচনের শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। উপজেলা পরিষদের নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে। তাই নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করলেই দেশ সঠিক পথে পরিচালিত হবে।
এ সময় তিনি গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রব উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম রুহুল আমিন। এছাড়াও সংবাদ সম্মেলনে দলীয় অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited