dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে চিংড়ি ঘেরে ডাকাতের হানা,অগ্নি সংযোগ, ফাঁকা গুলি করে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

দৈনিক অনুসন্ধান    |    ০৫:৪৩ পিএম, ২০২৩-০৩-২৭

খুটাখালীতে চিংড়ি ঘেরে ডাকাতের হানা,অগ্নি সংযোগ, ফাঁকা গুলি করে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মৌজার চিলখালী ও বড় চর চিংড়ি ঘেরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ঘেরের বাসায় অগুন দিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ডাকাতদল লুট করে নিয়ে গেছে প্রায় ১৫ টি লবণ মাঠের মেশিনসহ অন্তত ৬ লক্ষ টাকার মালামাল।
 
শনিবার রাত মধ্যরাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মৌজার চিলখালী ও চিলখালী বড় চর চিংড়ি ঘেরে ডাকাতির এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতের এলোপাতাড়ি গুলির ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে প্রায় ১৫/২০ জন লবণ চাষী কমবেশি আহত হয়েছেন। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালের চিকিৎসা দেয়া হয়েছে। অনেক চাষী ডাকাতের সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে লবণ মাঠ ফেলে পালিয়ে বেড়াচ্ছেন। তারা জানিয়েছে ডাকাতদের বিরুদ্ধে মামলা করায় ফের লুটপাট ও অগ্নি সংযোগ করে।

তাৎক্ষনিক ঘটনাটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে জানানো হলে চকরিয়া থানা পুলিশ রাতেই খোঁজ-খবর নিয়েছেন বলে জানা গেছে।

ঘের মালিক ও আহত লবণ শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার মধ্যরাতে ২০/৩০ জনের সশস্ত্র ডাকাতদল চিংড়ি ঘেরে হানা দেয়। এসময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। একপর্যায়ে ঘের বাসায় অগুন দিয়ে প্রায় ১৫ টি লবণ মাঠের পানি উত্তোলনের মেশিনসহ ৬ লক্ষ টাকার  মালামাল লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে তাদের বিরুদ্ধে মামলা করায় কাউকে লবণ মাঠ-চিংড়ি ঘের করতে দিবে না।

ঘের অংশীদার ইউনিয়নের নয়াপাড়ার মাহবুবুর রহমান বলেন, অধিকাংশ ডাকাত চিহ্নিত। তাদের বিরুদ্ধে ইতিপুর্বে ২ টা মামলা দায়ের করা হয়েছে। চকরিয়া থানার মামলা নং ২২/১১৩। এতে প্রায় ১৬ জনকে আসামী করা হয়েছে। অপরদিকে মেদাকচ্ছপিয়া গ্রামের শহিদুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনকে আমাসী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চকরিয়ায় আরো একটি মামলা দায়ের করেন। যার নং ৪৪৯/২৩। মূলত তাদের সাথে ভারী অস্ত্র থাকায় প্রতিরোধ করা যাচ্ছেনা, তাদের কাছে বর্তমানে লবণ চাষী-শ্রমিক অসহায়।

ঘের অংশীদারদের অভিযোগ, প্রতি মৌসুমেই সংঘবদ্ধ ডাকাতদল ঘেরে হানা দেয় এবং শ্রমিকদের মারধর করে লুটপাট চালায়। এসব কারনে মৎস্য ও লবণ মাঠে কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে। চাষীদের নিরাপত্তা ও ডাকাত দমনে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, জরুরী সেবার ফোনের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর