শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:০২ পিএম, ২০২০-১০-১৪
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
সমাজে অনাচার-অত্যাচার প্রতিনিয়ত বাড়ছে। নারীর প্রতি লেলুপদৃষ্টি প্রতিহত করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশে আইনশৃংখলা উন্নতি হলেও সমাজে জঘন্যতম অপরাধ ধর্ষণ ও ইভটিজিং ব্যাপক হারে বাড়ায় প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব খবর দেখতে পাই। সরকার কি এসব খবর দেখেন না?। এসব অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। মানববন্ধনে উক্ত কথাগুলো বলেন দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের আহবায়ক ও সাংবাদিক টি.এ সেলিম।
সারা দেশে সম্প্রতি নারী ধর্ষণ ও নির্যাতন ব্যাপকহারে বেড়েছে। এসব অপরাধীদের শিকড় কোথায়?। কার ছত্রছায়ায় এরা এসব কর্মকান্ড করে যাচ্ছে। এরা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে। এদের গডফাদার কারা? আশ্রয় প্রশ্রয় দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক খোরশেদ আলম।
নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মায়ের বয়সী নারীকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বাজারে "দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের" উদ্যোগে মানবন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের আহবায়ক ও সোনাইমুড়ী প্রেসক্লাব দপ্তর সম্পাদক সাংবাদিক টিএ সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, নান্দিয়াপাড়া বাজারের ব্যবসায়ী আবদুল কুদ্দুস মেম্বার, নূর মোহাম্মদ লিটন, মাসুদ আলম প্রমুখ।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited