শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:২৩ পিএম, ২০২৩-০৩-১৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় শিবগঞ্জে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ। শিবগঞ্জ উপজেলা সদরে খানপাড়া (পাইলিং মোড়) সংলগ্ন দৃষ্টিনন্দন এই মসজিদটি ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তৃতীয় পর্যায়ে উদ্বোধন হওয়া ৫০টি মসজিদেও মধ্যে শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ অন্তরভূক্ত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন
উপলক্ষে শিবগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক মিটুল খাঁন সহ অন্যরা।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১২ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited