dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩১ এএম, ২০২৩-১০-০৪

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় 

আজ মঙ্গলবার (৩ অক্টোবর ২০২৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম (সেবা) মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পুলিশ সুপার মহোদয় মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে পূজা উদযাপন এবং আইন শৃংখলা সংক্রান্ত জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া তিনি বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য জেলা পুলিশের সকল সদস্যদের সজাগ থাকার পাশাপাশি মতবিনিময় সভায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম শাহীদ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), জাহাঙ্গীর আলম, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর