dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে দিন-দুপুরে দুর্বৃত্তদের তান্ডব, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটে আহত-৬

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৯ পিএম, ২০২০-১২-০৫

খুটাখালীতে দিন-দুপুরে দুর্বৃত্তদের তান্ডব, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটে আহত-৬

সেলিম উদ্দীন,কক্সবাজার প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার খুটাখালীতে দিনদুপুরে একটি বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  এ ঘটনায় কমবেশি ৬ জন নারী-পুরুষ আহত হয়েছে।

স্থানীয় একটি দুর্বৃত্তদল হামলা চালিয়ে বাড়ির দরজা- জানালার গ্লাস ভাংচুর করে ওই বাড়ি থেকে নগদ ৩০ হাজার  টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার ও ১টি চেক বইসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।

ঘটনার সময় বাঁধা দিতে গেলে বেধম প্রহারে গুরুতর আহত হয়েছেন পরিবারের ২সহোদর।

তারা হলেন মনজুর আলমের পুত্র উমর ফারুক রুস্তম ও আবদুল্লাহ আল হেরা। তাদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার(৫ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মনজুর আলমের বসতবাড়িতে ঘটে এ ঘটনা।

অভিযোগে বর্ণিত ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মৃত হাজী ছৈয়দ আহমদের পুত্র মনজুর আলম জানায়, পূর্ব শক্রুতার জের ধরে তার বাড়ির চলাচল পথ বন্ধ করতে শনিবার সকালে স্থানীয় একদল দুর্বৃত্ত দা, কুড়াল ও লাটি সোটা নিয়ে হামলা চালায়।
এসময় একই এলাকার শাহ আলমের নেতৃত্বে ফোরকান মিয়া,মোস্তাক মিয়াসহ ৮/১০ জন লোক প্রথমে ঘরের দরজায় আঘাত করে ভিতরে প্রবেশ করে। পরে দরজা- জানালা ভাংচুর করে বসতবাড়ির মালামাল লুট করে।

একপর্যায়ে তাদের বাঁধা দিতে গেলে আমার দু'পুত্র রুস্তম ও হেরাকে মারধর করে ৩০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ ও গুরুত্বপুর্ণ কাগজপত্র  ছিনিয়ে নেয়।

ছেলের শোর চিৎকারে মনজুর আলম বাড়ির দু'তলা থেকে নিচে নামতে চাইলে তাকে ধাওয়া করে। এসময় তিনি প্রানে বাঁচতে বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেন। এ সুযোগে দুর্বৃত্তরা সিড়ির দরজা আটকে দিয়ে হেরাকে কম্বল দিয়ে চেপে ধরে হত্যা চেষ্টা চালায়।  বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে ফোন করে অবহিত করেন মনজুর আলম।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ   ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। থানা পুলিশের এসআই সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি সামাল দিয়ে উভয় পক্ষকে থানায় নিয়ে আসি। উভয় পক্ষের মৌখিক জবানবন্দি নিয়ে পরবর্তীতে  থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার মিমাংসা করা হবে।

মনজুর আলমের অভিযোগ, শাহ আলমের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ট তদন্তপুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। তবে ঘটনার পর থেকে প্রতিপক্ষের নানা হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মনজুর আলমের পরিবার।

উল্লেখ্য,প্রতিপক্ষের দফায় দফায় হুমকি ধমকির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গত ১২ নভেম্বর চকরিয়া থানায় একখানা জিডি করা হয়েছে।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর