শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ১০:১৯ এএম, ২০২৫-১০-২৩
চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) জেলার সীতাকুণ্ড থেকে ছিনতাইকারী ইমাম হোসেন আকাশ ও বাকিদের নগরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আকাশ ছাড়া গ্রেপ্তার বাকিরা হলেন—মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ অক্টোবর) চট্টগ্রামের বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিককে ছিনতাইয়ের উদ্দেশে ছুরিকাঘাত করে আকাশ। ওই সময় স্থানীয়রা তাকে দেখে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।
এরপর আহত অবস্থায় পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। রাত ৯টার দিকে পাহারায় থাকা এক পুলিশকে আহত করে পালিয়ে যান আকাশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গতকাল মঙ্গলবার চমেক থেকে পুলিশকে ছুরি মেরে পালানোর ঘটনায় আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই ছিনতাইকারী চক্রের আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদাল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited