শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৩ পিএম, ২০২০-১০-১৯
ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ
আগামীকাল ২০ অক্টোবর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুণ্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তবে হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো সংশয় না
থাকলেও মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য পদের উপ- নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কী না তা নিয়ে এলাকার অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
এ লক্ষ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানালেন উপজেলা রিটার্নিং অফিসার কাজী রবিউস সারোয়ার। তিনি দৈনিক অনুসন্ধানকে বলেন- ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার নিরাপত্তা বিধানে সন্দ্বীপ উপজেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহ ৫ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন - শৃঙ্খলা রক্ষায় পুলিশ আনসারের পাশাপাশি, কোস্টগার্ডও থাকবে।
এবার হারামিয়া ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের সাথে মগধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও সদস্য শূণ্য পদে উপ- নির্বাচনও অনুষ্ঠিত হবে। হারামিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা- ১৩৪২৮ তার মধ্যে পুরুষ-৬৫৯১, মহিলা- ৬৮৩৭ জন।
অন্যদিকে মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা- ২৩৫৪, এর মধ্যে পুরুষ-১১৪৯, মহিলা-১২০৫ জন।
উল্লেখ্য, হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু ও মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আবু ছাফার মৃত্যুতে এ পদ গুলো শূণ্য ঘোষিত হয়।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited