dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


বান্দরবান পৌর-নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ের আভাস

দৈনিক অনুসন্ধান    |    ০৪:২১ পিএম, ২০২১-০২-১২

বান্দরবান পৌর-নির্বাচনে ত্রিমূখী লড়াইয়ের আভাস

মোঃ ইকরামুল হাসান, বান্দরবানঃ

বান্দরবান পৌরসভা নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। জমে উঠেছে সকল প্রার্থীর প্রচার-প্রচারণা।
বান্দরবান পৌরসভা নির্বাচনে ত্রি-মূখী লড়াই হবে বলে মনে করছেন ভোটারদের অনেকেই। নৌকা প্রতীকে প্রার্থী মোঃ ইসলাম বেবী, ধানের শীষে প্রার্থী মোঃ  জাবেদ রেজার সঙ্গে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নাছির উদ্দিনকেও হিসাবে রাখছেন তারা। আওয়ামী লীগ এবং বিএনপির দলীয় অন্তঃকোন্দল স্বতন্ত্র প্রার্থী মোঃ নাছির উদ্দিনের ভোট ব্যাংক ভারী করছে দাবি স্থানীয়দের। তিন প্রার্থী প্রত্যেকের পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা-ঘাট এবং হাট-বাজার।

এদিকে গতকাল শনিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা এবং নারিকেল গাছ প্রতীকের ২ মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পাড়া এলাকায় আচরণবিধি না মেনে সকাল বেলায় প্রচার-প্রচারণায় হ্যান্ডমাইক ব্যবহার করায় নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবীর সমর্থকদের ৫ হাজার টাকা এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিনের সমর্থকদের ৩ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান।

শনিবার নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী গণসংযোগ চালিয়েছেন মেম্বারপাড়া, ওয়াবদা ব্রিজসহ আশপাশের এলাকায়। এসময় তার সাথে ছিলেন কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান খোকন, শাহানারা আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম চৌধুরী, সামশুল আলম প্রমুখ। 
অপরদিকে এদিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপা পাড়াসহ আশপাশের এলাকায়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভানেত্রী মাম্যাচিং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা রিটল বিশ্বাসসহ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিন প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন মেম্বার পাড়াসহ আশপাশের এলাকায়। এসময় সাথে ছিলেন কাউন্সিলর প্রার্থী মো. কামরুল হাসান বাচ্চু, মোসাম্মৎ রাহিমা বেগমসহ সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচন অফিসের তথ্য মতে, আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী মাঠে রয়েছেন।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিলেটেড নিউজ

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত


জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক  (চকরিয়া–পেকুয়া আসন)

জুলাই শহীদের পিতাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আব্দুল্লাহ আল ফারুক (চকরিয়া–পেকুয়া আসন)

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর