শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২১ এএম, ২০২৩-০৪-০৫
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
এলাকায় মাদক কারবারিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদের শাস্তির দাবী করেছে এলাকাবাসী। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কাঁটাবুনিয়া গ্রামের তোতন শিকদারের ছেলে মহিদুল সিকদার (৩২) এবং একই এলাকার মৃত রজ্জব আলী শিকদারের ছেলে নুর ইসলাম শিকদার (৩৫) এর বিরুদ্ধে অভিযোগ করেছে তারা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে জানান তারা।
স্থানীয় পলাশ শিকদার জানান, এলাকার মহিদুল সিকদার ও নুর ইসলাম সিকদার চিহ্নিত মাদক কারবারি। কয়েকজন মিলে এদের রয়েছে একটি সঙ্ঘবদ্ধ চক্র। অন্যের জমি দখল করা, রাতের আঁধারে গবাদি পশুর খাবার (খড়ের গাদি) পুড়িয়ে দেওয়া, গড়াবেড়া পোড়ানো, সুপারি গাছের চারা, লাউ গাছের চারা নষ্ট করা সহ অসংখ্য অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি মাদকের মামলাও রয়েছে চক্র প্রধান মহিদুল শিকদারের নামে। প্রতিবাদ করলে জীবননাশের হুমকি দেয় এই চক্রটি। স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানালেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নেয়নি পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য মোঃ বাহার ফকির জানান, মহিদুল ও নুর ইসলামের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং পুলিশ ফাঁড়িতে জানিও কোন লাভ হচ্ছে না। তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না।
ঘটনার বিষয়ে জানতে মহিদুল ও নুর ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। মহিদুল শিকদারের মোবাইলে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেন নাই এবং নুর ইসলাম সিকদার মোবাইল ব্যবহার করেননা বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে পোলেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আফজাল হোসেন জানান, পলাশ শিকদার ও ইউপি সদস্য বাহার ফকিরের সাথে মহিদুল শিকদারে পূর্ব বিরোধ রযেছে। খড়ের গাদা পুড়িয়ে দেয়া, গাছপালা কেটে ফেলাসহ বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপের বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মাদক কারবারীর বিষয়ে পুলিশের নজরদারীতে রয়েছে মহিদুল শিকদার।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited