শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৭ পিএম, ২০২৩-০৯-০২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল গোমস্তাপুর ও সদর উপজেলায় চুরির ঘটনায় চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গরু সহ আন্তঃজেলা চোর চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ।
সংবাদ সম্মেলনে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম-সেবা) এর দিক নিদের্শনায় ও অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল রাকিবুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি মাহাবুবুর রহমান ও নাচোল থানার ওসি মিন্টু রহমান উভয় থানার অফিসার ফোর্সের সমন্বয়ে একটি আভিযানিক টিম গঠন করেন।
উক্ত আভিযানিক টিমটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা আরএমপির রাজপাড়া ও শাহমুখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে দুধর্ষ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা সাইফুল সহ ০৭ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ গাড়ী, ০২ টি চোরাই গরু, চোরাই গরু বিক্রির নগদ দুই লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, রাজশাহী জেলার নান্দোপাড়া গ্রামের সাইফুল মোল্লা (৪১), মিরকামারী গ্রামের আলামিন (২৬), সমসাদিপুর গ্রামের পারভেজ আলী (২৮), মিরকামারী পূর্বপাড়া গ্রামের বেলাল হোসেন (রুবেল) (৩১), মিরকামারী গ্রামের হাসিবুল (৩২), আলীগঞ্জ গ্রামের শাজাহান (৪৫), আলীগঞ্জ গ্রামের মাসুম আলী (৫০) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে এসব কথা জানায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited