dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১৭ পিএম, ২০২৪-০১-১৬

হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা


ঈদগাঁও প্রতিনিধি।

ড.শফিকুর রহমান বলেন, বন্যহাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষায় গহিন বনের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, হাতির নিরাপত্তা, অভয়ারণ্যসহ পর্যাপ্ত খাদ্য শৃঙ্খল গড়ে তুলতে হবে। নয়তো হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়বে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের সেগুন বাগিচা এলাকায় ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধ করতে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেছে বনবিভাগ।

চকরিয়া উপজেলার খুটাখালীর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সেগুন বাগিচায় মঙ্গলবার (১৬ জানুয়ারি)  সকাল ১১ টার দিকে ‘হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের উদ্যোগে, নেকম'র সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) ডিপিড ড. শফিকুর রহমান।

তিনি বলেন, কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ফাঁদ পেতে বা গুলি করে হাতি হত্যা করা হয়েছে। অথচ সরকার হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করে। সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। পাহাড়ি বনাঞ্চলে বাড়িঘর ঠেকানো গেলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা যাব।

তিনি আরও বলেন, বন্যহাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষায় গহিন বনের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, হাতির নিরাপত্তা, অভয়ারণ্যসহ পর্যাপ্ত খাদ্য শৃঙ্খল গড়ে তুলতে হবে। নয়তো হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়বে।

নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় 
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব চিরতরে বন্ধ করা হবে। কোন অবস্থায় হাতি মারা যাবে না। হাতি হত্যা একটি অপরাধ, অথচ সেখানে বিদ্যুতের লাইন দিয়ে হাতি মারা হচ্ছে। এটা ডাবল অপরাধ। হাতির খাবার আমরা মানুষরা বন্ধ করে দিয়েছি

তিনি আরও বলেন, হাতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকার ক্ষতিপূরণ দিচ্ছে। হাতি মারলে বহির্বিশ্বে আমাদের সম্মানহানি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির সম্মানহানী হচ্ছে। তাই সবাইকে সচেতন হতে হবে।

শুরুতে স্বাগত বক্তব্যে খুটাখালী বিট কর্মকর্তা
মোস্তাফিজুর রহমান বলেন, বন্যহাতির আবাস স্থলে
মানুষের বসবাস গড়ে উঠায় প্রতিবছর খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসা বুনো হাতির দল লোকালয় নেমে আসে গ্রামবাসীর ফসল ও জানমালের
ক্ষয়ক্ষতি করছে। হাতির আবাসস্থল না থাকায় মূলত এর প্রধান কারণ।

ইতিমধ্যে বন বিভাগ হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় খুটাখালী   ফরেস্ট বিট এলাকায় আমরা কাজ শুরু করেছি। মতবিনিময় সভায় হাতি সংরক্ষণ ও হাতির অবাধ বিচরণের বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ আকতার কামাল।
এসময় অন্যন্যদের মধ্যে নেকম এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান মুন্সি, সাংবাদিক সেলিম উদ্দীন, সাবেক নারী ইউপি সদস্য ছালেহা পারভিন, হেডম্যান ছৈয়দুল হক, ব্যবসায়ী শামসুল আলম ও ইআরটি সদস্য নুর হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
১৬/১/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও-

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর