শিরোনাম
সেলিম উদ্দীন বিশেষ প্রতিনিধি লোহাগাড়া | ০২:০৬ পিএম, ২০২০-০৬-২৪
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ২১শে জুন বিকালে লোহাগাড়ার চুনতি পুলিশ ফাঁড়িতে পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্ৰহ করতে যান বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জয়যাত্রা টেলিভিশনের চট্টগ্রাম জেলা প্রতিনিধি সেলিম উদ্দিন।কিন্তু তথ্য না দিয়ে উল্টো এএসআই সিদ্দিক চড়াও হয় সাংবাদিক সেলিম উদ্দিননের উপর তিনি রাগান্বিত কণ্ঠে বলেন কি আর হবে আমার বেশি হলে চট্টগ্রামে বদলি করে দিবে এ কথা বলতে বলতে গায়ে হাত দিয়ে বেড় করে দিচ্ছিল আর বলছিল অবশ্যই বের করে দিব, ইয়াবা দিয়ে চালান করে দিব এ বেডা তুই কোন ধরনের সাংবাদিক এ শালা কইজ্জা খাইফালামু শালা, এই ইয়াবা দিয়ে চালান দিব শালা মাদারচুদ।এ সময় অপর দিক দিয়ে এসআই রেজুয়ান বলছেন আপনি বেয়াদবি কাজ করেছেন তো, আমি পরে শুনেছি, এই শালা বের হ এখন এই একটা থাপ্পড় মারব এই কথা বন্ধ কর চোখ তুলে ফেলাব শালা এ আমি কিন্তু অন্য মাল খুব সাবধান এক কানে থাপ্পড় মারব শালা। এই কথোপকথন গুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সাংবাদিক মহলে বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধনসহ একাধিক কর্মসূচি করবে সাংবাদিকমহল বলে জানা গেছে।এ বিষয়ে সাংবাদিক সেলিম উদ্দিন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যাকে জানালে তিনি বলেন, আপনি পুলিশ সুপার বরাবর অভিযোগ দিন, আমাকে দায়িত্ব দিলে এ বিষয়ে তদন্ত করব।সাংবাদিক সেলিম আরো জানান, আমি আগামীকাল এসপি ও ডিআইজি বরাবরে অভিযোগ দায়ের করবো।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited