শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৩৫ পিএম, ২০২৪-০২-০৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ,সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দায়পুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। বাল্য বিবাহ বন্ধেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
এতে কাউকেই ছাড় দেয়া যাবে না। দেশের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে হবে৷ অন্যায়কারী ও অন্যায়কারীকে প্রশ্রয়দাতাদের কোনো ছাড় নেই।
মাদক ,বাল্যবিবাহ, ইভটিজিং সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ ,আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ সার্বিক বিষয়ে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে পুলিশের প্রতি জনগণের আস্তা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ ।
পাশাপাশি এই থানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি । সেই সাথে থানা পুলিশ কর্তৃক যেকোনো ধরনের হয়রানির শিকার হলে উর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, মোঃ সোহেল রানা উপ পরিদর্শক শিবগঞ্জ থানা চাঁপাইনবাবগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং দায়পুকুরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৩ শতাধিক নারী পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited