শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৭:৫৮ এএম, ২০২১-০৬-০৩
জুলাই'২১ থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ৮ হাজার বাড়িয়েছে সরকার। আগামী ১লা জুলাই থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করে দেয়া হবে। বর্তমানে মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা করে পাচ্ছেন।
অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ হাজার ৭০৫ কোটি ১২ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৩ হাজার ৮৫৬ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ ৩ হাজার ৩০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। সম্মানী ভাতার পাশাপাশি সাধারণ, শহীদ ও যুদ্ধাহত এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কয়েক ধরনের ভাতা ও সম্মানী দেওয়া হবে।
গত ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত মোবাইল ফোন অ্যাকাউন্টে সরাসরি সম্মানী ভাতা পাঠানো কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেন। সে সময় তিনি বলেছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা তার সরকারের সময় অবহেলায় থাকতে পারেন না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে ১ লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পান। আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা ও বাংলা নববর্ষ ভাতা পান ২ লাখ ৫ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। এছাড়া সম্মানী ভাতা পান ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা। মাসিক সম্মানী ভাতা পাওয়ার মধ্যে আরও রয়েছেন ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আফজাল হোসেন রুমেল, বড়লেখাঃ বড়লেখা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উত্তর চৌমুহনী গাজিটেকা স্থানে একটি কভার...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তা হাস...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : আলীকদম উপজেলা প্রতিনিধিঃ বান্দরবান আলীকদমের ২নং চৈক্ষ্যং ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ করোনার এই কঠিন পরিস্থিতিতে চট্টগ্রাম টু সন্দ্বীপ নৌ-রুটে স্পিডবোট এ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ এসএসসি ২০১৩ এবং এইচএসসি ২০১৫ ব্যাচ ২০১৯ সালে ১৬ই সেপ্টেম্বর থেকে ব্যা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited