শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:৪৭ পিএম, ২০২৪-০৩-২৮
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট আলহাজ্ব নুরানি কিন্ডারগার্টেন ও মহিলা হাফিজিয়া মাদ্রাসা।
বুধবার (২৭ মার্চ) বিকেলে মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আবুল-খায়ের-বাকি বিল্লাহ'র সঞ্চালনায়, এতে আলোচনা ও দোয়ায় অংশ নেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, রামচন্দ্রপুহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু তালেব।
এ সময় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ কাউসার আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মহফিল উদ্দিন মাস্টারের একমাত্র ছেলে ও সদস্য সাংবাদিক ফয়সাল আজম অপু, মোঃ নাইমুল হক, হাফেজ আহমেদ আলী, আলহাজ্ব রবিউল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ হাসানুজ্জামান (বাচ্চু) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী, রোজাদার উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথি বৃন্দ সহ সকলে ইফতারে অংশ নেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited