শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১২ এএম, ২০২৩-০৬-০৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় প্রথম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৪ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম ও (সংস্থাপন শাখা) সিনিয়র সহকারী কমিশনার সংস্থাপন এসএম হাসান স্বাক্ষরিত প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়াকে। ইত:পূর্বে ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দেয়া হয়েছে কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাকে।
গত এক বছরেরও অধিক সময়কাল মামলা সংক্রান্ত জটিলতায় ঈদগাঁও’র লাখো জনগণের প্রাণের দাবি উপজেলা প্রশাসনিক ভবন স্থাপন ও প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।
দেরিতে হলেও গত ১ জুন মহামান্য হাইকোর্টের যুগান্তকারী রায় প্রকাশের পরপরই দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়ার সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনগণের মাঝে আনন্দ উচ্ছ্বস নেমে আসে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited