শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৯ পিএম, ২০২৩-০৯-১৭
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নেতাকর্মীদের প্রচারে মুখর হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন। আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে প্রচার চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার এই আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমানের নেতৃত্বে প্রায় তিন হাজারমোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম-মহল্লা থেকে নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খন্ড খন্ড মিছিল নিয়ে রাণীহাটি জিরো পয়েন্ট এলাকায় এসে সমবেত হয়। এরপর সেখান থেকে শত শত মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে সমর্থকরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শিবগঞ্জ বাজার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় থেমে থেমে পথসভা করেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জিল্লার রহমান। তিনি প্রতিটি গ্রামের মানুষের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র ও সফলতার কথা তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে নৌকা প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক কারিবুল হক রাজিন, উপজেল পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসীন মিঞাসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited