শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৫৮ এএম, ২০২০-১২-২৬
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ

সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন— কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. আবুল কাশেম (৪৫), টেকনাফ থানাধীন পুরান পল্লান পাড়া এলাকার মো. ইউনুছের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩), তার স্ত্রী শাহিনা আক্তার (২৩) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কৈতরা এলাকার মো. হারুনুর রশিদের ছেলে মো. হাসান (৩০)।
এদের মধ্যে আবুল কাশেমকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। আবুল কাশেম ট্রাকে করে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।
সাইফুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা আক্তারকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, সাইফুল ইসলাম ও তার স্ত্রী শাহিনা আক্তার জুতার ভেতর করে লুকিয়ে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।
এছাড়া মো. হাসানকে ৪ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। হাসানের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে চুনতি ডেপুটি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ নোমান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন লোহাগাড়া থানার এসআই রেজওয়ানুল ইসলাম।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি মাদক ব্যাবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited