dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


সংখ্যালঘু, অসহায় বিধবার সম্পতি দখলের অপচেষ্টায় ভূমিদস্যু, দখলবাজ হাবিবুল্লা গাজী ও তার দলবল

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩৬ এএম, ২০২০-১১-১৯

সংখ্যালঘু, অসহায় বিধবার সম্পতি দখলের অপচেষ্টায় ভূমিদস্যু, দখলবাজ হাবিবুল্লা গাজী ও তার দলবল

মোঃ খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি, ঢাকাঃঃ
খুলনা সিটি কর্পোরেশনের আশেপাশে নামে বে- নামে গড়ে উঠেছে অনেক আবাসন প্রকল্প। এক শ্রেনীর অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান জোর করে নামমাত্র জমি ক্রয় করে বিশাল আকার সাইনবোর্ড টাঙ্গিয়ে দখলের চেষ্টা করে যাচ্ছে। আশেপাশে অসহায় বিধবা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ফসলি জমি ও বসত বাড়ী। ঐসব ভূমিদস্যু দখল বাজদের সশস্ত্র মহড়ায় ভীত স্থানীয় লোকজন ও সাধারন মানুষ।
ভূম্যিদস্যু হাবিবুল্লা গাজীও তার দলবল ভারত প্রবাসী হিন্দুদের নামে মিথ্যা ও জাল জালিয়াতির  মাধ্যমে পাওয়ার অব- এটর্নি তৈরী করে অসহায় স্থানীয়দের জমি দখল করার অপচেষ্টা করে যাচ্ছে। একটি জমির মালিক প্রভাস রায় ও কৌশিক রায় ২০০৮ সালে তাদের সম্পত্তি  সাব কবলায়  বিক্রয় করে ভারত প্রবাসী হয়েছেন।  হাবিবুল্লা গাজী ঐ জমি ২০২০ সালে স্বাক্ষরিত একটি পাওয়ার- অফ এ্যাটর্নি দলিল দেখিয়ে দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাবিবুল্লা গাজী ও তার বাহিনীর ভয়ে স্থানীয় মান্যগন্য ব্যক্তিরাও মুখ খুলতে ভয় পায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, থুকরা ইউনিয়ন অফিস এর সরকারি নায়েব রায়হান হাবিবুল্লা গাজীর ঘনিষ্ট আত্নীয়। তার মাধ্যমে এবং ডুমুরিয়া উপজেলা রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মচারী সহযোগিতায় হাবিবুল্লা গাজী এই ভুয়া পাওয়ার অব- এটর্নি তৈরী করে অপকর্ম চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগী কয়েকজনের নাম ঠিকানা প্রকাশ করা হলোঃ
 ১/ মোঃ শবুর শেখ, পিতাঃ মৃত শেখ আব্দুল জলিল
সাং রায়ের মহল উত্তর পাড়া, থানা আরংঘাটা জেলাঃ খুলনা।

২/ মাহমুদা বেগম, মাহফুজা বেগম, মাছুমা বেগম, সর্বপিতাঃ মৃত সামছুর রহমান, সাং১০৭ রায়ের মহল স্কুল রোড থানাঃ আরংঘাটা জেলা খুলনা, 
৩/ রাফসানজানি পিতাঃমৃতঃ নজরুল ইসলাম
সাং রায়ের মহল কলেজ রোড থানাঃ আরংঘাটা জেলা খুলনা,
৪/ জাহানারা বেগম জং মজিবর মোল্লা
সাং রায়ের মহল কলেজ রোড থানাঃ আরংঘাটা জেলা খুলনা
৫/ কাজী রেহানা হোসেন জং কাজী আনোয়ার হোসেন, কাজী তানজিদুল এরশাদ পিতাঃমৃত কাজী আনোয়ার হোসেন সাং মুজগুনি দঃ পাড়া থানা খালিশপুর জেলাঃ খুলনা
৬/ বিশ্বজিত গোলদার পিতাঃ নিরোদ গোলদার
সাং রাজবাধ থানাঃহরিনটানা জেলাঃ খুলনা
৭/ দিপংকর বাওয়ালী পিতাঃদেবেন বাওয়ালী 
সাং রাজবাধ থানাঃ হরিনটানা জেলাঃ খুলনা
৮/ শেখ ইউনুছ আলী সাং রায়ের মহল আন্দিরঘাট রোড থানা- হরিনটানা  জেলা খুলনা,
 
হাবিবুল্লা গাজীর বিরুদ্ধে স্থানীয় থানায় বিভিন্ন সময় অভিযোগ করেও কোন লাভ হয় নাই। উপরস্ত হাবিবুল্লা ভুয়া পাওয়ারের কাগজপত্র দিয়ে সাফকবলা দলিল বাতিলের জন্য মামলা দিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছে।
ডুমুরিয়া ভুমি অফিসে ভুক্তভোগীরা নামজারি করতে গেলে হাবিবুল্লা ও তার দলবল ভুক্তভোগীদের হুমকী ও প্রাণ নাশের হুমকী প্রদান করেন। ডুমুরিয়া সহকারী ভূমি কর্মকর্তা বাবু সনজিব দাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন- হাবিবুল্লার এমনি অনেক মামলা খারিজ করে দেওয়া হয়েছে এবং জমির মূল মালিকের নামে মিউটিশন করেও খাজনা দাখিলা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন- হাবিবুল্লা কোন সাবকবলা দলিলের বলে লড়ছে না শুধু একাধিক পাওয়ারের দাবি নিয়েই লড়ছে। হাবিবুল্লার হাত থেকে রক্ষা পেতে অসহায় ব্যক্তিদ্বয় খুলনা বিভাগীয় কমিশনার ও সহকারী মহাপুলিশ পরিদর্শক (ডি আইজি) বরাবর সাক্ষাৎ করে বিষয় গুলি অবহিত করেন। হরিনটানা থানায়ও হাবিবুল্লার বিরুদ্ধে বিশেষ অভিযোগ দায়ের করা হয়েছে- তারিখঃ০৮/০৯/২০২০ জিডি করা হয়েছে নং-১১৮৬ থানা হরিনটানা জিডি নং-৩১৮ থানা ডুমুরিয়া অভিযোগের তারিখঃ০৩/১০/২০২০ থানা হরিনটানা এছাড়াও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে মামলা নং-১৮৩/২০।
এত কিছু সত্বেও হাবিবুল্লা গাজীর খুঁটির জোর কোথায় সচারচর হাবিবুল্লা সকলকে ভয় দেখান র‍্যাব কর্মকর্তা ও দুইজন সচিবের। হাবিবুল্লাহ এর মোবাইল - ০১৭২৩-১৩৪৭২৪ এই বিষয়ে জানতে চাওয়া হলে বলেন- এগুলো বড় ভাইয়ের হুকুম। স্থানীয় বাসিন্দাদের কৌতুহল জাগে আসলে কে এই  বড় ভাই। 
গত ১৭/১০/২০২০/ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে প্রকাশ (তালিকা হচ্ছে দলীয় দখলবাজদের) জিরো  টলারেন্স নীতি সরকার দলীয় পরিচয়েও ছাড় দেয়া হবেনা।  তবে এই ভুম্যি দস্যু হাবিবুল্লাহ কেন ছাড় পাবে? প্রশাসন কি এই বিষয় খতিয়ে দেখবেনা দুর্নীতি, জালিয়াতি, চাঁদাবাজি, দখল বাজি,নেশা খুনও খুনের মতো অপরাধের? প্রতিষ্ঠা হউক আইনের শাসন।  এটাই দাবী ভুক্তভোগী ও জন সাধারণের।

রিলেটেড নিউজ

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান ব্যবসায়ীরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত


ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের সমস্যা হবে না : বাণিজ্য উপদেষ্টা

দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত


বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি সহ অন্যান্য শপিংমলে সিএমপি কমিশনারের পরিদর্শন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আà...বিস্তারিত


চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

চট্টগ্রামে সড়ক অবরোধ করে বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত


চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে

স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত


আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

আইডিয়ালিস্ট আর্কিটেক্ট এন্ড ইন্টেরিয়র-এর ৭ম বছর উদযাপন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর