শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৩২ এএম, ২০২২-০৭-১৭
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সাফল্যর আরও একধাপ অর্জন। পৌর এলাকার টিকরামপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র সাব্বির হত্যার ২৪ ঘন্টার মধ্যে ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা ডিবি ও সদর মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়ার আলমগীর হোসেনের ছেলে সবুজ (২২), মসজিদপাড়ার নাজিরের বাড়ির ভাড়াটিয়া সিরাজুল ইসলামের ছেলে সাদিকুল ওরফে সাদেকুল (২০), ১ নং কলোনীপাড়ার জিয়াউর রহমান ওরফে জিয়ার ছেলে সুরাত আলী (২১), একই পাড়ার মৃত খাইবার আলীর ছেলে নূর সালাম (২০) ও কারিমের ছেলে সুরাজ আলী (১৯)।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) জানান, ১৫ জুলাই শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে টিকরামপুর বদ্দু পাড়ার মফিজুলের বাড়ির সামনে মোটরসাইকেলের ওভার টেকিং-কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় তারই জেরে ছুরিকাঘাতে সাব্বির (১৯) নিহত হয়। আহত হয় আরও দু'জন।
পরে নিহত সাব্বিরের পিতা মনিমুল হক মনিরুল বাদি হয়ে ৫ জন আসামীসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের পর সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কয়েকটি টিম আসামিদের ধরতে অভিযান শুরু করে। শনিবার এসআই আসগর আলীর নেতৃত্বে রাজশাহীর তানোর থেকে সবুজ, সাদিকুল ও নূর সালামকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে শহর থেকে সুরাত ও সুজাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
ওদিকে ঈদুল আজহার দিন আরামবাগে নয়ন হত্যাকান্ডে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে জেলা পুলিশ সর্বাত্মক কাজ করছেন।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৮৩১৬৬৩১
১৬.০৭.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited