dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


এম,পি পার হবেন, তাই বন্ধ রাখা হয় যান চলাচল

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৭ এএম, ২০২১-০১-১৯

এম,পি পার হবেন, তাই বন্ধ রাখা হয় যান চলাচল

এমপি পার হবেন, তাই কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয় প্রায় এক ঘণ্টা। এ সময় দগ্ধ ৬ বছরের এক শিশুকন্যাকে নিয়ে সেতুর পূর্ব পাড়ে আটকে পড়েন বোয়ালখালী উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হক। শিশুটির আর্তচিৎকারে সেখানে লোকজন জড়ো হয়। তারা অভিযোগ করেন, শিশুটির অবস্থা দেখে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার অনুরোধ জানালেও টোলঘরের দায়িত্বরতরা তাতে কর্ণপাত করেননি।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আমি অবগত নই। যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তা খুবই দুঃখজনক।
জানা যায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশুকন্যা তানজিলা ফুটন্ত গরম পানিতে ঝলসে যায়। তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর একটি সিএনজি টেঙি নিয়ে নগরীর উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে রওনা দেন স্বজনরা। কিন্তু এমপি আসার খবরে ততক্ষণে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সময় তখন প্রায় সাড়ে ১০টা।

টেক্সিচালক জানান, পূর্ব পাড় থেকে গাড়ি সেতুতে ওঠার মুহূর্তে লাইন বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। এ নিয়ে জানতে চাইলে টোলঘরের দায়িত্বরতরা বলেন, এমপি পার হবেন, তাই সেতু বন্ধ রাখা হয়েছে। পরে স্থানীয় এমপি ১১টা ৪৫ মিনিটের দিকে বোয়ালখালী থানা পুলিশের প্রটোকলে পার হওয়ার পর পূর্ব পাড় থেকে সেতুর লাইন চালু হয়।
এ বিষয়ে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন বলেন, সকালের শিফটে আমি দায়িত্বে ছিলাম না। তাই এ বিষয়ে কিছু জানি না।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ওই সময় আমি উপজেলা সদরে ছিলাম। এ নিয়ে কিছু জানি না।
ঘটনার সত্যতা স্বীকার করে শিশুটির মা শারমিন আকতার গতকাল বলেন, মেয়েকে নগরীর ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে এসেছি।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর