শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৮ পিএম, ২০২৪-০১-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এ সীমান্ত রক্ষী বাহিনীর এক কর্মকর্তা।
রোববার (২৮ জানুয়ারি) বিকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে ওই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক মো. রূপচান রনি জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জমিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন রুপচান রনি। তখন ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রনি তিনটি বিওপির তালিকাভূক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান, তাকে ধরতে দীর্ঘ দিন ধরে চেষ্টা করছিল বিজিবি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল ও ৩৭৯ রাউন্ড গুলিসহ ১২ জনকে আটক করা হয়েছে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited