dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


(মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপে জড়িত এমন কোন যুবককে যুবলীগে স্থান দেওয়া হবে না) খুটাখালী ইউনিয়নের ৩, ৪ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন

দৈনিক অনুসন্ধান    |    ০৯:৪৫ পিএম, ২০২৩-০৬-০১

(মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপে জড়িত এমন কোন যুবককে যুবলীগে স্থান দেওয়া হবে না)  খুটাখালী ইউনিয়নের ৩, ৪ ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩, ৪ ও ৯ নং ওয়ার্ডের যৌথ  সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ বলেন, নানা কথা বলে সরকারের উন্নয়ন কর্মসূচীকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামাত নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে জনসচেতনতা সৃষ্টি করতে যুবলীগের নেতা-কর্মীকে কাজ করতে হবে। 

তিনি বলেন- মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপে জড়িত এমন কোন যুবককে যুবলীগে স্থান দেওয়া হবে না। অপকর্ম প্রতিরোধে যারা ভুমিকা পালন করবে তারাই হবে যুবলীগের নেতা-কর্মী। গ্রাম থেকে উপজেলা, জেলা পর্যায়ে যুবসমাজের মাঝে সেতুবন্ধনের মাধ্যমে যুবজাগরণ সৃষ্টি করতেই চকরিয়া উপজেলা যুবলীগ ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও কাউন্সিল করে নতুন নেতৃত্ব সৃষ্টি করে যাচ্ছে। গ্রামের যুবক ও যুবমহিলা যাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী এবং আলহাজ্ব জাফর আলম এমপি’র নেতৃত্বে চকরিয়ার উন্নয়ন তরান্বিত করতে চায় তাদেরকে যুবলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও আলহাজ্ব জাফর আলম এমপি’র প্রতিটি উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে এলাকার সমস্যা সমুহ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়ারও আহবান জানান শহিদ।

১ জুন (বৃহষ্পতিবার) দুপুরে খুটাখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক কাউছার উদ্দীন কছির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ সভাপতি এম বেলাল আজাদ, সাধারন সম্পাদক বাহাদুর হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক ভুট্রো, উপদেষ্টা মাস্টার রেজাউল করিম রেজু, চকরিয়া উপজেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, তারেকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ'লীগ সভাপতি অলি আহমদ ও সাধারন সম্পাদক মেম্বার ছৈয়দ হোছাইন।

ইউনিয়ন যুবলীগের সিঃ যুগ্ম আহবায়ক ওয়াশিম আকরাম চৌধুরী ও মোঃ ইমরান খাঁন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুটাখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক আরফাত রানা, আবদু শুক্কুর, হেলাল উদ্দিন, সদস্য মিজানুর রহমান আকাশ ও গিয়াস উদ্দিন।

এসময় উপজেলা যুবলীগ সদস্য আবু তৈয়ব, 
ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল মতলব, নুরুল আমিন, শেখ রাশেল, নুরুল আমিন, আরফাতুল ইসলাম, মাহবুবুল আলম সাকিব, মুফিজুর রহমান, সজিবুর রহমান নয়ন, নুরুল কবির, মোঃ সোহেলসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিল দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ নং ওয়ার্ডে মোস্তফা কামাল রনি সভাপতি,  সাধারন সম্পাদক স্থগিত, ৪নং ওয়ার্ডে প্রত্যক্ষভোটে সরওয়ার কামাল সভাপতি, হোসেন সাইয়েদ রাফি সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া ৯নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর বাঙালি সভাপতি ও দিদারুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর