শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২০-১০-১৫
সন্দ্বীপ রহমতপুর ইউনিয়নে গত ১৩ অক্টোবর রাতে হাজী খুরশীদ আলম সুকানির বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে বলে জানা গেছে।
এতে দুটি বাড়িতে ২ টি ঘরে হামলা করে ঘরের দরজা ও বেড়ার টিন কুপিয়েছে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন হামলায় শিকার হওয়া পরিবার।
জুয়েল এর স্ত্রী আকলিমা জানান আমাদের পরিবারে পুরুষ বাড়িতে না থাকায় পাশে আমি আমার জা - এর ঘরে থাকি, কিন্ত রাতে ঘরের দরজা কোপানোর আওয়াজ শুনে আমি ও আমার ঝা কেরে শব্দ করলে তার কিছুক্ষন পরে আশপাশের লোকজন সহ বের হলে আমার ঘরের দরজা খোলা দেখি। আলমারিতে থাকা কম্বলের ভিতর হতে ৬ ভরি স্বর্ন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন।
কামরুলের স্ত্রী রেহেনা জানান, সন্ত্রাসীরা আমাদের ডাক চিৎকার শুনে একে অপরের নাম ধরে ডেকে চলে যায়। পাশের বাড়িতে জুয়েল কামরুল ও পারভেজ এ-র চাচাতো ভাই জামালের ঘরে হামলা হয়েছে বল জানিয়েছেন জামালের স্ত্রী শিল্পী বেগম।
তিনি জানান পারভেজের কাজে সহযোগীতা করায় সন্ত্রাসী আকবর, খোকন,রিয়াদ ও রুবেল রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় আমার ঘরের টিন দরজা কুপিয়ে ৪ জন ঘরে ঢুকে।বাকিরা ঘরের বাহির হতে টর্চলাইট মেরে রেখেছে। এবং ঘরের জিনিস পত্র তছনছ করে। ঘরের বারান্দায় শুকানো পাতায় কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমি এ বিচার চাই নতুবা কোর্টের সামনে ছেলে মেয়েসহ আত্মহত্যা করবো। আমার গায়ে হাত দিয়ে পরনের কাপড় টেনে নাকে ঘুষি দেয়, সাত বছরের বাচ্চা কে থাপ্পড় মেরে কন্ঠনালী চেপে ধরে বলে জানিয়েছেন জামালের স্ত্রী শিল্পী বেগম।
সাত বছরের অবুঝ শিশু আল ইসলামের কাছে জানতে চাইলে সে বলে তাকে থাপ্পড় মেরে কন্ঠ নালী চেপে ধরে এবং তার মাকে সন্ত্রাসীরা নাকে ঘুষি মেরে আহত করে বলে জানাই।
রহমত পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার ইলিয়াস এ-র কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রাতে কল পেয়েছি, গ্রাম পুলিশ ও মেম্বার কে ফোন করে জানিয়েছি,এবং সন্দ্বীপ থানাকে জানাতে নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনার পরে এসে আমি রাতে চেয়ারম্যান কে বিষয়টি অবহিত করি। সন্দ্বীপ থানায় কল করে রাতে পাওয়া যায়নি।
প্রতিবেশী জয়নাল বলেন আওয়াজ শুনে কেরে কেরে শব্দ করলে সাথে সাথে গুলি আওয়াজ শুনে আমি ঘরে হতে বের হয়নি।
সন্দ্বীপ থানার পুলিশের এস আই মনোয়ার সঙ্গীয় ফোর্স সহ সকাল ১০ টায় ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত তদন্ত করেছে ঘটনারস্হল হতে সন্ত্রাসীদের রেখে যাওয়া একটি চাকু ও কেরোসিনের বোতল জব্দ করেছে বলে জানা গেছে।এ রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited